মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

সোয়াপ ও নগদ এর আকর্ষণীয় বোনাস ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: করোনা পরিস্থিতিতে গ্রাহকদের কথা চিন্তা করে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ (SWAP) নিয়ে এসেছে দারুণ ক্যাম্পেইন। ‘চয়েস ইজ ইওরস’ নামের এই ক্যাম্পেইনে পুরোনো পণ্যের মূল্য ‘নগদ’-এ নিলেই গ্রাহকেরা পাবেন ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় বোনাস।

সোয়াপে চলমান ‘নগদ ডিল-এ বেশি লাভ’ অফারে গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইল ফোন, ল্যাপটপ, বাইক, গাড়ি এবং ফার্নিচার ক্রয়-বিক্রয়সহ পুরানো জিনিসপত্র বদল করতে পারবেন। পণ্য বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সোয়াপের পিকআপ ম্যান গ্রাহকদের বাসা থেকে পুরোনো পণ্যটি সংগ্রহ করে নেবেন।

‘নগদ ডিল-এ বেশি লাভ’ এই অফারটি চলবে আগামী ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত। গ্রাহকেরা বোনাসের টাকা পণ্য বিক্রির ৩০ কার্যদিবস পর নিলে পাবেন সর্বোচ্চ ৩০ শতাংশ বা ৩০ হাজার টাকা পর্যন্ত বোনাস। ১৫ কার্যদিবস পর নিলে ২০ শতাংশ বা ২০ হাজার টাকা বোনাস। আর তাৎক্ষণিক নিলে পাবেন ১০ শতাংশ বা ১০ হাজার টাকা পর্যন্ত বোনাস।

করোনা পরিস্থিতে অর্থনীতিতে অবদান রাখা বাংলাদেশের প্রথম এবং একমাত্র এই রি-কমার্স ব্র্যান্ডটি মনে করে, পুরোনো মানে ফেলনা নয়, পুরোনো মানে সম্পদ। করোনাকালীন এই দুর্যোগেও প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বদ্ধপরিকর।

সোয়াপের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ হোসেন বলেন, ‘সোয়াপ বিশ্বাস করে, পুরোনো মানে ফেলনা নয়, পুরোনো মানেই সম্পদ। পুরোনো জিনিস পুনরায় ব্যবহার করে দেশের ইলেক্ট্রনিক বর্জ্য কমিয়ে অর্থনীতিতে অবদান রাখতে সোয়াপ বদ্ধপরিকর।’

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ’ দেশীয় যেকোনো উদ্যোগের সঙ্গে থাকাটা জরুরি মনে করে। কারণ ‘নগদ’ নিজেও একটি দেশীয় প্রতিষ্ঠান। সোয়াপের এই অফারের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা যেন উপকৃত হন, সেই মাধ্যম হিসেবে ‘নগদ’ একটা ভূমিকা রাখার চেষ্টা করবে। কারণ ‘দেশি নগদ-এ বেশি লাভ’।

এই ক্যাম্পেইনটি সম্পর্কে জানতে গ্রাহকেরা (https://nagad.io/zcd) এই লিংকে ভিজিট করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি