বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

সুরক্ষিত পেনড্রাইভ, খুলবে আঙুলের স্পর্শে

সবচেয়ে সুরক্ষিত পেনড্রাইভ বাজারে এল। এই পেনড্রাইভ খুলবে আঙুলের স্পর্শে। অর্থাত্ এর নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই পেনড্রাইভ এনেছে লেক্সার। নতুন পেনড্রাইভের মডেল লেক্সার জাম্প ড্রাইভ এফ ৩৫। এই পেনড্রাইভে রয়েছে ইউএসবি ৩.০ সাপোর্ট। যার সাহায্যে আপনি ৩০০ এমবিপিএস স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবেন। এতে অন্তত ১০টি ফিঙ্গারপ্রিন্ট আইডি সাপোর্ট করবে। তিন বছরের লিমিটেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই ইউএসবি ড্রাইভের সঙ্গে।

৩২ জিবি এবং ৬৪ জিবি-এই দুই স্টোরেজ অপশনে পাওয়া যাবে। দাম যথাক্রমে ৪৫০০ এবং ৬০০০ রুপি। পেনড্রাইভটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ইউএসবি ড্রাইভটিতে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন দেওয়া হয়েছে। মূলত, ডেটার নিরাপত্তার জন্যই এই ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তিটি দেওয়া হয়েছে।

ইউএসবি ড্রাইভটি তার ব্যবহারকারীদের বিভিন্ন স্পর্শকাতর তথ্যগুলি ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশনের মাধ্যমে সুরক্ষিত রাখবে। যে কেউ এই পেনড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন না। কেবল অথরাইজড লোকজনই এই ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন এই ইউএসবি ডিভাইসটি সেটআপ করাও খুব সহজ। এটি ব্যবহার করতে আলাদা করে কোনো সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করার দরকার হবে না। ইউজাররা খুব সহজেই ড্রাইভে প্লাগ-ইন করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথেন্টিকেট করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি