বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

গ্রামীণফোনের বহুল প্রত্যাশিত সঙ্গীত উৎসব ২০ অক্টোবর

টেকভিশন২৪ ডেস্ক: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে অংশ নিচ্ছে টাইগাররা! আর তাদের প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয়েছে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট – সুরের মূর্ছনায় হাজারো কণ্ঠে অনুপ্রেরণা দেয়া হবে বাংলাদেশের টাইগারদের। বছরের বহুল প্রত্যাশিত এ উদযাপন ‘চলো বাংলাদেশ’ কনসার্টের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য দেশের তরুণদের মধ্যে ঐক্য, আবেগ এবং অনুপ্রেরণার চেতনাকে উজ্জীবিত করা।

গ্রামীণফোন বিশ্বাস করে চেতনা উজ্জীবিত করার মাধ্যমে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আমাদের জাতীয় ক্রিকেট দলের যাত্রা উদযাপনের এবং আমাদের যে বীরেরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি সম্মান জানানোর এখনই সময়। ‘চলো বাংলাদেশ’ কনসার্টে শিল্পী আর সংগীতপ্রেমীদের অভুতপূর্ব মিলনমেলায় গানপ্রেমীদের বড় স্বপ্ন দেখতে এবং নির্ভিকভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। এ আয়োজন দেশের তরুণদের অপার সম্ভাবনা, তাদের অদম্য চেতনা এবং যেভাবে তারা হাতে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই উদযাপন।

প্রস্তুত থাকুন গানের উন্মাদনায় হারিয়ে যেতে! আগামী ২০ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণফোনের আয়োজনে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট। ‘চলো বাংলাদেশ’ কনসার্টে সংগীতপ্রেমীদের উন্মাদনাকে বাড়িয়ে তুলতে পারফর্ম করবে স্বনামধন্য জনপ্রিয় সব ব্যান্ড ও শিল্পীরা। যাদের মধ্যে রয়েছে: আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, হাবিব ওয়াহিদ, নেমেসিস, প্রীতম হাসান, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, পান্থ কানাই, হাসান, ওয়ারফেজ সহ অনেকেই। কনসার্টটিতে অংশগ্রহণে বিনামূল্যে নিবন্ধন করা যাবে মাইজিপি অ্যাপের মাধ্যমে। আর এ নিবন্ধন প্রক্রিয়াও বেশ স্বাচ্ছন্দ্যদায়ক। টিকিট পোর্টালটি প্রতিদিন রাত ১২টায় চালু হবে এবং ১৯ অক্টোবর পর্যন্ত সীমিত সংখ্যক মানুষ কনসার্টে অংশগ্রহণে নিবন্ধন করতে পারবেন। আপনার মাইজিপি অ্যাপ থেকে নিবন্ধন করে প্রস্তুত হয়ে যান ঐতিহাসিক এ আয়োজনে অংশ নিতে – যেখানে হাজার তরুণের মেলবন্ধন ঘটবে প্রাণের আহ্বানে, নতুন দিনের অনুপ্রেরণায়। কনসার্টটি মাইজিপি অ্যাপ ও এনটিভি -তে সরাসরি সম্প্রচার করা হবে।

কনসার্টটি গ্রামীণফোনের ‘চলো বাংলাদেশ’ ক্যাম্পেইনের একটি অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। গ্রামীণফোনের এ ক্যাম্পেইনের লক্ষ্য তরুণদের জাতীয় অগ্রগতির চেতনায় উদ্বুদ্ধ করা। এ ক্যাম্পেইনের মধ্যে রয়েছে আকর্ষণীয় বিভিন্ন কার্যক্রম, যেমন: মাইজিপি অ্যাপে বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং, বিশ্বকাপ উদযাপনে লিমিটেড এডিশনের মার্চেন্ডাইজ, বিশেষ ভ্রমণ প্যাকেজ, সাফল্য উদযাপনে মিষ্টান্নসহ আরও অনেক কিছু। টেক এনবলার হিসেবে গ্রামীণফোন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জাতির নবযুগের বীরদের সাফল্য উদযাপনে এবং তরুণদের মধ্যে আস্থা ও সাহস জাগিয়ে তোলার মাধ্যমে গ্রামীণফোন স্মার্ট ও উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করতে নিজেদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।

তাহলে, এখনই প্রস্তুত হয়ে যান মিউজিক, লাইট ও আতশবাজির অনন্য উপস্থাপনে – জীবনের উদযাপনে ও অনুপ্রেরণায়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি