বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

বাংলালিংক ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করল

টাওয়ার সংখ‌্যা ১৫ হাজা‌রে উন্নীত ক‌রে নেটওয়ার্ক সম্প্রসারণ করল বাংলা‌লিংক

টেকভিশন২৪ ডেস্ক:  দেশ জুড়ে মোট টাওয়ারের সংখ্যা ১৫,০০০-এ উন্নীত করার মাধ্যমে চলমান নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রমে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে বাংলালিংক। এর মধ্যে ৪,৭০০ টিরও বেশি টাওয়ার সক্রিয় করা হয়েছে গত দেড় বছরে। বাংলালিংক-এর ফোরজি নেটওয়ার্ক কাভারেজ এই উদ্যোগের কারণে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

এই সম্প্রসারণের ফলস্বরূপ বাংলালিংক-এর ডেটা গ্রাহকের সংখ্যা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি টানা ৭ বার ওকলা®️ স্বীকৃত বাংলালিংক-এর নেটওয়ার্কে দ্রুততম ফোরজি কাভারেজ নিশ্চিত করার ক্ষেত্রে একটি বিশেষ পদক্ষেপ। ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে বাংলালিংক-এর গ্রাহক সংখ্যা ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষে ৪ কোটি ২ লাখ ৮৫ হাজারে পৌঁছেছে। টানা ৭ বার ওকলা®️ স্পিড টেস্ট অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে নেটওয়ার্কের গতি ও মানের ক্ষেত্রে বাংলালিংক এর অবস্থান বজায় রেখেছে।  এছাড়াও বাংলালিংক নেটওয়ার্কের সর্বোচ্চ মান নিশ্চিত করতে উন্নত মানের কারিগরি সরঞ্জাম দিয়ে ১০,৫০০ টিরও বেশি সাইট আপগ্রেড করেছে। এর মধ্যে রয়েছে L900, L1800, ও L2300 স্পেকট্রাম ব্যবহৃত সাইট, যা বাংলালিংক গ্রাহকদের জন্য ভয়েস ও ডেটার উন্নত মান নিশ্চিত করেছে। এই অর্জনের জন্য টাওয়ার কোম্পানি, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর ও অন্যান্য সেবাদাতাদের প্রতি কৃতজ্ঞ বাংলালিংক।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস বলেন, “দেশ জুড়ে আমাদের বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ উন্নত ভয়েস, ডেটা এবং মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মতো ডিজিটাল সেবার মাধ্যমে জনসাধারণের ক্ষমতায়নে ভূমিকা রাখতে সাহায্য করবে। শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে দেশব্যাপী বিস্তৃত ডিজিটাল অপারেটর হিসাবে আমরা বাংলালিংক-এর যাত্রায় নতুন অধ্যায় যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলালিংক-এর চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টারকার বলেন, “আমাদের ৩০% এরও বেশি সাইট মাত্র দেড় বছরে চালু করা হয়েছে, যা নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে টেলিকম খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই অর্জন দেশের প্রতিটি কোণে সম্মানিত গ্রাহকদের জন্য সেরা নেটওয়ার্ক কভারেজ ও সেবার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার প্রতিফলন। এই অসাধারণ অর্জনে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের টিমের নিষ্ঠা ও সম্মানিত পার্টনারদের সহযোগিতা ভূমিকা রেখেছে।“

বাংলালিংক শক্তিশালী নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে উন্নত ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি