রবিবার, জুন ১৪, ২০২৬
34.1 C
Dhaka

লিমিটেড কোম্পানি হলো সুমাশ টেক

টেকভিশন২৪ ডেস্কঃ সুমাশ টেক এবার লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করল। দেশের অন্যতম বৃহৎ মোবাইল এবং ইলেক্ট্রনিক সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান সুমাশ টেক সম্প্রতি আরজেএসসি থেকে নিবন্ধিত হয়ে আত্মপ্রকাশ করল সুমাশ টেক লিমিটেড নামে।
 
২০১৬ সালে এসএমই হিসেবে যাত্রা শুরুর ৬ বছরের মাথায় গ্রাহকের কাছে সুমাশ টেক হয়েছে আস্থার প্রতীক। ওয়ান প্লাস, এনক্যারসহ একাধিক স্বনামধন্য বিদেশি ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে গুণগত মানসম্পন্ন সামগ্রী সারাদেশে সাফল্যের সঙ্গে বাজারজাত করছে সুমাশ টেক।
 
কোম্পানির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াশ বলেন, খুচরা বিক্রয় ও বিপণনসহ সারাদেশে সুমাশ টেকের অফিশিয়াল স্টোর, ফ্র্যাঞ্চাইজি শপ স্থাপনসহ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সুমাশ টেক কাজ করছে। এছাড়াও খুব দ্রুত সুমাশটেক ডটকম (sumashtech.com) নামে ই-কমার্স সেক্টরে পা রাখতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
 
বড় বিনিয়োগ পাওয়ার আশাবাদ প্রসঙ্গে সিইও আরো বলেন, এরইমধ্যে বেশ কিছু দেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সুমাশ টেকের মাধ্যমে বাংলাদেশের ই-কমার্সে বড় ধরনের বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে, যার মাধ্যমে দেশের ই-কমার্সখাত আরো গতিশীল হবে।
 
 

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি