বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
18 C
Dhaka

সুইজারল্যান্ডের আরঅ্যান্ডএম প্রযুক্তিপণ্যের পরিবেশক হলো স্টারটেক

টেকভিশন২৪ প্রতিবেদক:  প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ‘আরঅ্যান্ডএম’-এর সব ধরনের পণ্য এখন পাওয়া যাবে দেশে ছড়িয়ে থাকা প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। বুধবার ঢাকার একটি হোটেলে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে বাংলাদেশের একমাত্র পরিবেশক ঘোষণা করেছে প্রযুক্তিব্র্যান্ড ‘আরঅ্যান্ডএম’।

আরঅ্যান্ডএম মূলত সুইজারল্যান্ডভিত্তিক নেটওয়ার্কিং ও সল্যুশন ব্র্যান্ড। বিশ্বের বেশ কয়েকটি দেশে কোম্পানিটির নেটওয়ার্কিং ও ডেটাসেন্টার কেন্দ্রীক পণ্য বিপণন করে থাকে। আরঅ্যান্ডএম নেটওয়ার্কিং ও ডেটাসেন্টারের সঙ্গে এন্ড টু এন্ড প্যাসিভ সল্যুশন প্রদান করে থাকে।

রি-লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা, পরিচালক মাহবুব আলম রাকিব, মো. জাহিদ আলী ভূইয়াসহ আরঅ্যান্ডএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট-নেপাল, ভুটান ও বাংলাদেশ) অরিন্দম রায়, হেড অব সেলস (নর্থ-ইস্ট) ভরদ্বাজ পঙ্কজ, সল্যুশন আর্কিটেক্ট (নর্থ-ইস্ট) আমানদ্বীপ সিং।

অনুষ্ঠানে জানানো হয়, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দেশে আরঅ্যান্ডএম তাদের নেটওয়াকিং পণ্য বিপণন করবে। সেই সঙ্গে দেশের গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে নিজেদের পণ্যের উন্নয়ন করবেন।

রি-লঞ্চিং অনুষ্ঠানে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মাহবুব আলম রাকিব বলেন, দেশে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা ২০০৭ সালে। রিটেইল ও ডিসট্রিবিউশন দিয়ে যাত্রা করে আমরা আজ এতোদূর এসেছি। এই পর্যায়ে এসে আমরা সুইস ব্র্যান্ড আরঅ্যান্ডএমের সঙ্গে যুক্ত হলাম। এর মাধ্যমে আমরা দেশে বিটুবি তো বটেই সঙ্গে একেবারে গ্রাহকপর্যায়ে সবধরনের নেটওয়ার্কিং পণ্য পৌঁছে দিতে পারবো।

অনুষ্ঠানে আরঅ্যান্ডএম-এর বাংলাদেশের প্রিন্সিপাল কনসালটেন্ট বিশ্বজিৎ সাহা রুদ্র বলেন, আমরা এটা নিশ্চয়তা দিতে চাই, আরঅ্যান্ডএম পুরোপুরিই ইউরোপীয় ব্র্যান্ড। তাই এটা ব্যবসাকে আরও সিকিউর করতে কাজ করবে।

তিনি দেশের স্টারটেকের সঙ্গে থাকা রিটেইলারদের তাই ব্র্যান্ডটি নিয়ে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশে রি-লঞ্চিং সম্পর্কে আরঅ্যান্ডএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট-নেপাল, ভুটান ও বাংলাদেশ) অরিন্দম রায় বলেন, বাংলাদেশে আমাদের ব্যবসা শুরু বেশ কয়েক বছর আগে। তখন থেকে আমরা শুধু বিটুবি ব্যবসা করে আসছি। তবে বাংলাদেশে এখন সবক্ষেত্রে নেটওয়ার্কিং পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় প্রান্তি গ্রাহক পর্যায়েও আরঅ্যান্ডএম-এর পণ্য পৌঁছে দিতেই স্টারটেকের সঙ্গে নতুন করে পথচলা শুরু হলো।

অনুষ্ঠানে আরঅ্যান্ডএম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হেড অব সেলস (নর্থ-ইস্ট) ভরদ্বাজ পঙ্কজ উত্তর-পূর্বাঞ্চলে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্পর্কে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশে তাদের কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

আরঅ্যান্ডএম-এর সল্যুশন আর্কিটেক্ট (নর্থ-ইস্ট) আমানদ্বীপ সিং এক উপস্থাপনায় তাদের পণ্যের গুণমান সম্পর্কে বিস্তারিত জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি