সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

সিটিটিসির ইউনিট বোম ডেটা সেন্টার তৈরিতে পাশে থাকবে ‘নগদ’

টেকভিশন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বোম ডেটা সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে। যেটির মাধ্যমে বোম বিষয়ে উন্নত প্রশিক্ষণের জন্য দেশ ও বিদেশের পুলিশ বা অনুমোদিত ব্যক্তিরা লাভবান হতে পারবেন। সিটিটিসি-এর এই অত্যাধুনিক উদ্যোগে পাশে দাঁড়িয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘নগদ’ এই কার্যক্রমে পুলিশের পাশে দাঁড়িয়েছে, যার মাধ্যমে এই অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। দেশে এ ধরনের ডেটা সেন্টার এটাই প্রথম।

সিটিটিসি-এর এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় উদ্ধার করা বোম, সন্ত্রাসীদের ব্যবহার করা দেশীয় বোম থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসরে ব্যবহৃত বিভিন্ন ধরনের বোম-এর সংগ্রহ থাকবে। যার মাধ্যমে পুলিশ থেকে শুরু করে দেশের কিংবা বিদেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিরা প্রশিক্ষণ নিতে পারবেন, যা পরবর্তীতে পেশাগত মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সম্প্রতি রাজধানীতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে এক অনুষ্ঠানে ‘নগদ’-এর পক্ষ থেকে এ বিষয়ক একটি স্মারক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের হাতে স্মারকটি হস্তান্তর করেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম এবং ‘নগদ’-এর পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল হক। এ সময় পুলিশের ডেপুটি কমিশনার ও সিটিটিসি’র অন্যতম শীর্ষ কর্মকর্তা আব্দুল মান্নানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে পাশে পাওয়ায় তাদের স্বাগত জানান সিটিটিসি’র প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট কাজ করে। বোম নিয়ে যেন জানাশোনা আরও বাড়ানো যায়, সে কারণে এই ডেটা সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ’ সবসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে পুলিশের পাশে ছিল। এটি সেই প্রতিশ্রুতিরই অংশ। সামনের দিনেও ‘নগদ’ এমন কার্যক্রমে পুলিশের সঙ্গে কাজ করবে।

‘নগদ’ সবসময় সৃজনশীলতায় বিশ্বাস করে। যে কারণে পুলিশের সিটিটিসি-এর বোম ডেটা সেন্টার তৈরির মতো একটি কাজে সম্পৃক্ত হয়েছে ‘নগদ’। তানভীর আশা করেন, এই ডেটা সেন্টার দেশ ও বিদেশের আইনশৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণে ভূমিকা রাখবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি