শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
32 C
Dhaka

সাশ্রয়ী মূল্যে ‘প্রিন্টন’ ব্রান্ডের লেজার প্রিন্টার এনেছে ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে আসছে নতুন ক্যাটাগরির পণ্য প্রিন্টার। ‘প্রিন্টন’ প্যাকেজিং এ প্রাথমিকভাবে ২টি মডেলের লেজার প্রিন্টার গ্রাহকদের জন্য ছাড়বে ওয়ালটন। অত্যাধুনিক প্রযুক্তির ওয়ালটন প্রিন্টারে রয়েছে দ্রুতগতির ওয়ারলেস প্রিন্টিংসহ বিভিন্ন সুবিধা।

জানা গেছে, ওয়ালটনের নতুন প্রিন্টার দুটির মডেল প্রিন্টন পিএমএফ২২ (Printon PMF22) এবং প্রিন্টন পিএস২২ (Printon PS22)।  এর মধ্যে পিএমএফ২২ (PMF22) মডেলটি মাল্টি ফাংশন সুবিধাযুক্ত। অর্থাৎ প্রিন্টের পাশাপাশি স্ক্যান এবং ফটোকপি করা যাবে। এর মূল্য ১৬,৭৫০ টাকা। পিএস২২ (PS22) মডেলটি সিঙ্গেল ফাংশনের। এতে প্রিন্ট করা যাবে। এই প্রিন্টারটির দাম ১১,৭৫০ টাকা।

ওয়ালটনের প্রিন্টারের প্রধান বিশেষত্ব হচ্ছে ২২ (এ ফোর) এবং ২৩ (লেটার) পিপিএম প্রিন্ট স্পিড। অর্থাৎ অত্যন্ত দ্রুত প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রিন্ট করে। এছাড়া উভয় মডেলেই ১২০০ x ১২০০ ডিপিআই (Dpi) রেজুলেশন, ৬০০ মেগাহার্টজ প্রসেসর এবং ১২৮ মেগাবাইট মেমোরি রয়েছে। এই প্রিন্টার দুটিতে ইউএসবি ক্যাবল সংযোগের মাধ্যমে প্রিন্ট করা ছাড়াও ওয়ারলেস প্রিন্টিং এর সুবিধা রয়েছে। এছাড়া মাল্টি ফাংশন প্রিন্টারটিতে নেটওয়ার্ক প্রিন্টিং এর সুবিধা রয়েছে; যা কর্মক্ষেত্রে ব্যবহারকারীদের বিশেষ সুবিধা দেবে।

ওয়ালটন প্রিন্টারের প্রোজেক্ট ম্যানেজার মোঃ শাহিদুজ্জামান বলেন, “আমাদের প্রিন্টারে ‘ওয়ান-স্টেপ ইন্সটলেশন’ অপশন দেয়া হয়েছে যার দ্বারা মাত্র এক ক্লিকেই খুব সহজে এর ড্রাইভার পিসিতে ইন্সটল করা যাবে। এই ডিভাইসের প্রতিযোগিতামূলক দাম এবং ফিচার সবার জন্য প্রিন্টার ব্যবহার আরও সহজতর এবং সাশ্রয়ী করতে সক্ষম হবে।”

বিভিন্ন মোডে বিভিন্ন সাইজের কাগজ প্রিন্ট করার সুবিধা থাকায় প্রিন্টারগুলো সব শ্রেণীর গ্রাহকদের জন্য বেশ সহায়ক হবে বলে মনে করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার এবং আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান রাদ। তার মতে ওয়ালটনের প্রিন্টারগুলো কর্পোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত ব্যবহারের জন্য দারুণ নির্ভরযোগ্য।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ লিয়াকত আলী বলেন, “করোনা মহামারীতে শিক্ষা কার্যক্রম ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা প্রিন্ট করা, কপি করার কাজে বাইরে যেতে পারেনি। অনেক কর্মকর্তাও ওয়ার্ক ফ্রম হোমে থাকায় এই সমস্যাটির সম্মুখীন হয়েছে। বাজারে থাকা মাল্টিফাংশনাল প্রিন্টারগুলোর মূল্য বেশ চড়া হওয়ায় চাইলেই গ্রাহকরা প্রিন্টার কিনে নিতে পারেনি। আমাদের পণ্য গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েই ডেভেলপ করা হয়। আমাদের পণ্যে গ্রাহকরা আস্থা রাখতে পারবেন। আর্থিকভাবেও সাশ্রয়ী হবেন।”

এছাড়াও প্রিন্টারগুলোয় ব্যবহারের জন্য নির্দিষ্ট মডেলের টোনার বাজারে এনেছে ওয়ালটন। ১,৯৮৫ টাকা মূল্যের টিএন১৬ (TNR16) মডেলের এই টোনারটি ওয়ালটনের ২টি প্রিন্টারেই ব্যবহার উপযোগী। এছাড়াও টোনারের রিফিল ৬৫ গ্রামের কিট পাওয়া যাবে। যার মূল্য মাত্র ৬৫০ টাকা। অর্থাৎ ওয়ালটন প্রিন্টারের গ্রাহকরা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহারের জন্য প্রয়োজনীয় টোনার এবং রিফিলও ওয়ালটন শোরুম থেকেই পাবেন।

ওয়ালটনের এই প্রিন্টার দুটিতে থাকছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।  

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি