সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
34 C
Dhaka

সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স সম্মেলন শেষ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’ আজ শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া।

সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দ্রুত সম্প্রসারণশীল সাইবার নিরাপত্তা বিষয়ে অধিকতর গবেষণা করা, প্রবন্ধ প্রকাশ করা, গবেষণার জন্য ফান্ড তৈরি করা ইত্যাদি। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো পরবর্তীতে স্প্রিংজার জার্নালে প্রকাশিত হবে এবং স্কোপাস ইনডেস্কড করা হবে।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, চীন, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণ ২৮১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফা কামাল বলেন, ইন্টারননেট এবং কম্পিউটার ছাড়া আমাদের জীবন এখন কল্পনাও করা যায় না। আমরা সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর জীবনে প্রবেশ করেছি। সারা পৃথিবীর মানুষ এখন প্রবেশ করেছে জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে। একইসঙ্গে আমরা প্রবেশ করেছি প্রযুক্তির নিরাপত্তা হুমকির মধ্যেও। সুতরাং আমাদেরকে প্রযুক্তিময় জীবনের নিরাপত্তার জন্য পথ আবিষ্কার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফা কামাল আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি, মেশিন লার্নিং, ডেটা মাইনিং, বিগ ডেটা, বøক চেইন ইত্যাদি আমাদের জীবনকে আমূল বদলে দিয়েছে। এখন আমাদের দরকার সাইবার সচেতনতা। তা না হলে প্রযুক্তি আমাদের জীবনকে দুর্বিসহ করে তুলবে। এসময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান এমন একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার জন্য।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স-আইকনসিএস এর প্রথম সম্মেলনটি ২০১৮ সালে তুরস্কের কারাবুক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি