শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

সহজেই আয় দেশে আনতে ফ্রিল্যান্সারদের জন্য কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত অর্থ কিভাবে আরো সহজে এবং নিরাপদে দেশে আনা যায় সেই বিষয়ে সম্প্রতি আয়োজিত “ন্যাশনাল ফ্রিল্যান্সার কনফারেন্স”-এ একটি আলোচনা পর্বে অংশ নেয় বিকাশ।

ফেইসবুক ভিত্তিক গ্রুপ “ফ্রিল্যান্সার অব বাংলাদেশ” রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)-তে দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণরা অংশ নেন। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন সেশনে কথা বলেন দেশসেরা ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি পেশাজীবি ও তথ্যপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তারা।

কর্মশালা সেশনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একটি বড় অংশই তাদের কাজের পারিশ্রমিক পেয়ে থাকেন পেওনিয়ার-এর মাধ্যমে। দিন রাত ২৪ ঘন্টা রিয়েল টাইমে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার সুবিধা ফ্রিল্যান্সিং সেক্টরে এনেছে আরো গতিশীলতা। এই সুবিধা একই সঙ্গে বৈধ পথে রেমিটেন্স প্রবাহকেও বেগবান করছে। বিকাশে আসা রেমিটেন্স ফ্রিল্যান্সাররা প্রয়োজন মত অন্য বিকাশ অ্যাকাউন্টে পাঠানো, বিল পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট দেয়া, ক্যাশ আউট করা সহ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারছেন।

ফ্রিল্যান্সাররা চাইলে এই লিংক — https://www.bkash.com/products-services/payoneer — থেকে দেখে নিতে পারবেন পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি