মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.8 C
Dhaka

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি দপ্তরে ব্যবহারের জন্য ৪টি ইলেকট্রিক বাইক হস্তান্তর করলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সরকারি দপ্তরগুলো হলো -প্রধানমন্ত্রীর কার্যালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএ। এ উপলক্ষ্যে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহন ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

রোববার (২৪ সেপ্টেম্বর, ২০২৩) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের হাতে তাকিওন ব্র্যান্ডের ই-বাইকগুলো হস্তান্তর করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ইলেকট্রিক বাইক পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। ই-বাইকের ব্যবহার যত বাড়বে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার তত কমবে। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা পাবে, তেমনই ব্যবহারকারীর যাতায়াত হবে সাশ্রয়ী ও নির্বিঘ্ন। ইলেকট্রিক বাইক তৈরি ও বাজারজাতে ওয়ালটনের এই উদ্যোগকে মুখ্য সচিব স্বাগত জানান।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা ই-বাইক তৈরি ও বাজারজাত করছি। ক্রেতাদের আমরা সাশ্রয়ীমূল্যে গুণগতমানের ই-বাইক দিচ্ছি। ৪টি সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা ওয়ালটনের ই-বাইকগুলো ব্যবহার করে তাদের ফিডব্যাক দেবেন। যা এ উদ্যোগে আমাদের আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

জানা গেছে, ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত। একচার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম এই বাইকে প্রতি কিলোমিটার পাড়ি দিতে খরচ পড়ে মাত্র ১০-১৫ পয়সা। বর্তমানে তাকিওন ১.০০ (TAKYON 1.00) এবং তাকিওন লিও (TAKYON LEO) মডেলে ওয়ালটনের সকল আউটলেটে এই ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। ঘন্টায় ৫০ কিমি টপ স্পিডের তাকিওন ১.০০ মডেলের বাইকটির দাম ১ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা। আর তাকিওন লিও মডেলের ৩টি ভ্যারিয়েন্টের দাম পড়ছে ৫৯,৮৫০ থেকে ৬৯,৮৫০ টাকা। মডেলভেদে তাকিওন ই-বাইকের গ্রাহকরা বাইক পার্টসের উপর ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি