শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

সফটওয়্যার কোয়ালিটি এ্যাসিউরেন্স ও টেস্টিং বিষয়ক সিম্পোজিয়াম ২০২২ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে ১৫ জানুয়ারী দিনব্যাপী “SQAT Bangladesh Symposium 2022’’ সমাপ্ত হয়েছে। মানসম্পন্ন সফটওয়্যার তৈরি ও ডেভেলপমেন্টের জন্য টেষ্টিং বিষয়ে ব্যাপক দক্ষ জনবলের প্রয়োজনীয়তা রয়েছে। সেই লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি টেষ্টিং বিষয়ে দিনব্যাপী সিম্পোজিয়ামের আয়োজন করেছে, যেখানে টেষ্টিং এর বিভিন্ন কলাকৌশল গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। গুরুত্বপুর্ন প্রক্রিয়াসহ টেষ্টিং এ দক্ষ জনবলের ঘাটতিসহ বিভিন্ন বিষয় সিম্পোজিয়ামে গুরুত্ব পেয়েছে।

সিম্পোজিয়ামের ফলে দক্ষ পেশাজীবী তৈরি ও নতুনদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে। সিম্পোজিয়ামে উদ্বোধনী পর্ব ছাড়াও টেষ্টিং এআই এপ্লিকেশন, টেষ্টিং ইন ডেভএপস এবং টিএমএমআই এর ওপর ওয়ার্কসপ এবং সফটওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়।

সিম্পোজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেষ্টিং কোয়ালিফিকেশন্স বোর্ড (আইএসটিকিউবি) এর সভাপতি ওলিভার ডিনো, ম্যানেজিং ডিরেক্টও, আইএসকিউআই, ইউকে ডেভিই এসার, গ্লোবাল ইউনিভার্সিটির (যুক্তরাষ্ট্র) উপাচার্য ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।

সিম্পোজিয়ামে ৪ টি সেশন অনুষ্ঠিত হয়।

১. Testing in AI Applications ২. TMMi, its importance and the results of the worldwide user survey ৩. Testing in DevOps world ৪. Plenary Session: Software Quality Assurance & Testing: Prospects in Outsourcing & Offshoring.

প্ল্যনারি সেশনে অংশ নেন আইএসটিকিউবি’র সার্টিফাইড ট্রেইনার রাশেদ করীম, কিউএ লিড ব্রেন ষ্টেশন ২৩ লি: সাকিব আল মাহমুদ, প্রজেক্ট এসোসিয়েটস, এসকিউটিসি, বালাদেশ কম্পিউটার কাউন্সিল মো: আরিফ চৌধুরী, হেড অব কোয়ালিটি অ্যান্ড অপারেশন, ডব্লিউ পি ডেভেলপার আর এম শিবলী মেহেদী, বিজেআইটি এর মহাব্যবস্থাপক ইফতেখার আহমেদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির একাডেমিক পরিচালক মো: সরোয়ার হোসেন মোল্লা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সিম্পোজিয়ামে প্রায় শতাধিক পেশাজীবী অংশ নেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি