মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
28.9 C
Dhaka

শাওমি বাংলাদেশে উন্মোচন করেছে রেডমি নোট ৮ (২০২১) সংস্করণ

কিলার সব ফিচার ও উন্নত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এলো রেডমি নোট ৮ (২০২১) সংস্করণটি, যাতে আরও রয়েছে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দিতে হেলিও জি৮৫ চিপসেট এবং মালি-জি৫২ জিপিউ

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (রবিবার) বাংলাদেশের বাজারে রেডমি সিরিজটির সর্বাধিক বিক্রিত ডিভাইস রেডমি নোট ৮ (২০২১) সংস্করণটি ফিরিয়ে এনেছে। ২০১৯ সালের সফলতায় অনুপ্রাণিত হয়ে এর পারফরম্যান্স আরও উন্নত করে শাওমি ডিভাইসটি আবারও বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে।

স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা রেডমি সিরিজের স্মার্টফোনের মাধ্যমে সবসময় মি ফ্যানদের স্বল্প মূল্যের মধ্যে সেরা প্রযুক্তি পৌঁছে দিতে কাজ করছি। আমরা ফ্যানকেন্দ্রীক ব্র্যান্ড এবং সে কারণেই অলস্টার পারফরম্যান্সের জন্য বিশাল আপগ্রেড করে রেডমি নোট ৮ (২০২১) ফিরিয়ে এনেছি। ফোনটিতে আছে চমৎকার ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেটআপ, এবং সামনের ও পেছনের দিকে রয়েছে টেকসই কর্নিং গরিলা গ্লাস ৫।

রেডমি নোট ৮ (২০২১)

রেডমি নোট ৮ (২০২১) ফোনটিতে দেয়া হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, সঙ্গে মালি-জি৫২ এমপি২ জিপিইউ এবং অক্টা-কোর প্রসেসরের সিপিইউ যার গতি ২ গিগাহার্জ পর্যন্ত যেতে পারে এবং প্রতিদিনের ব্যবহারের জন্য এটি অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়াও রেডমি নোট ৮ (২০২১) ফোনে রয়েছে আগের সব অসাধারণ ফিচার যা এর পূর্বসূরীকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তোলে, যেমন উন্নতর ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা; ৬.৩ ইঞ্চির এফএইচডি+ ডট ড্রপ ডিসপ্লে এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

গতিশীল ও হালকা মিইউআই ১২.৫ আউট অফ বক্সে

রেডমি নোট ৮ (২০২১) বাংলাদেশের বাজারে আসা প্রথম অল্প কিছু ডিভাইসের মধ্যে অন্যতম যাতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মিইউআই ১২.৫ সর্বশেষ সংস্করণ রয়েছে। বিশ্বের লাখ লাখ ব্যবহারকারীর ফিডব্যাকের পর মিইউআই ১২.৫ সংস্করণটি ছাড়া হয়েছে এবং এটি ব্যবহারকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। ব্যবহারের ক্ষেত্রে এটি আরও দ্রুত, সহজ ও দক্ষতার পরিচয় দেয়। ব্যবহারকারীদের অপ্টিমাইজড সিস্টেমের অভিজ্ঞতা দেওয়ার জন্য শাওমি সিস্টেম ইউআইকে আরও সহজ করে তুলেছে, এর ফলে মেমোরির ব্যবহার ২০ শতাংশ কমেছে এবং ব্যাটারি লাইফ ১৫ শতাংশ বেড়েছে, যা ব্যাটারির মেয়াদকে করে দীর্ঘ। গ্রাহকেরা এখন আরও স্বাচ্ছন্দ্যের জন্য তাদের স্মার্টফোনে প্রি-ইনস্টল করা অ্যাপ আনইনস্টল বা রিমুভ করতে পারবেন।

অসাধারণ গেইমিং অভিজ্ঞতা

রেডমি নোট ৮ (২০২১) ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, যেটি চূড়ান্ত গেইমিং অভিজ্ঞতা দিতে ডিজাইন করা হয়েছে। এতে থাকা সিপিইউ ব্যবহারকারীকে শক্তিশালী পারফরম্যান্স ও স্মুথ ফ্রেমরেটে গেম খেলার অভিজ্ঞতা দিবে। ৪ জিবি র‍্যাম সমন্বিত হ্যান্ডসেটটি মাল্টিটাস্কিংয়ের উপযোগী এবং এটি সামগ্রিকভাবে ফোনটির স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এর কোয়াড ক্যামেরা আরও ভালো ছবির প্রক্রিয়াকরণ নিশ্চিত করে।

কবে পাওয়া যাবে ও দাম

রেডমি নোট ৮ (২০২১) স্মার্টফোনটি দেশের বাজারে মুনলাইট হোয়াইট, নেপচুন ব্লু ও স্পেস ব্ল্যাক রঙে পাওয়া যাবে। ২৯ জুন থেকে দেশের অথরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে রেডমি নোট ৮ (২০২১) ডিভাইসটি। ফোনটির ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা।

রেডমি নোট ৮ (২০২১)
প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৮৫
ডিসপ্লে ৬.৩″ এফএইচডি+ ডট ড্রপ ডিসপ্লে
কর্নিং® গরিলা® গ্লাস ৫
রিয়ার ক্যামেরা প্রধান ক্যামেরা ৪৮ এমপি | ৮ এমপি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা | ২ এমপি ম্যাক্রো | ২ এমপি দেপথ সেন্সর
ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল
ব্যাটারি অ্যান্ড চার্জিং ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, বক্সে ২২.৫ ওয়াটের চার্জার
অডিও সুপার লিনিয়ার স্পিকার
৩.৫ মিমি হেডফোন জ্যাক
আনলক রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মিইউআই ১২.৫
কালার মুনলাইট হোয়াইট, নেপচুন ব্লু, স্পেস ব্ল্যাক
ডাইমেনশন অ্যান্ড ওয়েট ১৫৮.৩০ × ৭৫.৩০× ৮.৩৫ মিমি
১৯০ গ্রাম
ভ্যারিয়েন্ট* ৪+৬৪ জিবি

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি