শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে যা করবেন

টেকভিশন২৪ ডেস্ক: অফিসে কিংবা ঘরে সারাক্ষণ ল্যাপটপে কাজ করছেন। বহনের সুবিধার্থে অনেকেই ডেস্কটপের চেয়ে ল্যাপটপই ব্যবহার করেন। তবে সারাক্ষণ ল্যাপটপে কাজ করতে গিয়ে নানা ঝামেলায় পড়তে হয়। দেখা যায় জরুরি কোনো কাজ করতে গেছেন তখন কাজ করছে না টাচপ্যাড।

অনেক কারণেই এমনটা হতে পারে। ড্রাইভার সমস্যা, হার্ডওয়্যার সমস্যা এবং সফটওয়্যার সমস্যার কারণে টাচপ্যাড কাজ নাও করতে পারে। তবে শুরুতে সার্ভিং সেন্টারে না গিয়ে নিজেই ঠিক করতে পারেন এই সময়সা। চলুন দেখে নেওয়া যাক কী করবেন-অনেক সময় আঙুলের ময়লা এবং তেল টাচপ্যাডে জমে টাচপ্যাড কাজ নাও করতে পারে। তাই ল্যাপটপ ব্যবহার করার আগে নরম কাপড় দিয়ে টাচপ্যাডটি পরিষ্কার করে নিন।

ল্যাপটপের ট্র্যাকপ্যাড সেটিংস চেক করে দেখুন। আপনার ল্যাপটপে যদি আলাদা টাচপ্যাড অন/অফ বোতাম থাকে, তাহলে অবশ্যই একবার চেক করুন। ট্র্যাকপ্যাড সঠিকভাবে কনফিগার করা হয়েছে কি না তা দেখতে কন্ট্রোল প্যানেলে টাচপ্যাড সেটিংস দেখ নিন।

অনেক সময় ল্যাপটপের সিস্টেমে ম্যালওয়্যার ভাইরাস অ্য়াটাক করলেও বিভিন্ন রকম সমস্য়া দেখা যায়। তাই একটি অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম ইনস্টল করুন। এতে আপনি আপনার ল্যাপটপে কোনো রকম ম্যালওয়ার অ্য়াটাক হয়েছে কি না জেনে যেতে পারবেন।

টাচপ্যাড লক করে রেখেছেন কি না দেখুন। এমনও হতে পারে আপনি ভুল করে টাচপ্যাড লক করে ফেলেছেন। এজন্য় ‘fn’ Key চেপে ধরে X বাটন ক্লিক করুন। এতে টাচপ্যাড লক থাকলে আনলক হয়ে যাবে।

ল্যাপটপ সিস্টেম রিস্টার্ট করুন। ল্যাপটপ পুনরায় চালু করার চেষ্টা করুন। এটি প্রায়শই ছোটখাটো সফটওয়্যার সমস্যাগুলোকে ঠিক করে দেবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি