রবিবার, আগস্ট ১৬, ২০২৬
28 C
Dhaka

২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ দল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্কঃ ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২২ এর জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এর আগে ২৫-২৬ অক্টোবর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে গত ৪-৫ নভেম্বর ২০২২ দুইদিনের একটি আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজিত হয় রাজধানী ঢাকায়।

সেখানে দুইদিন প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা যাচাই বাছাই করেন ও রোবটিকসের বিভিন্ন বিষয়ে আরও প্রশিক্ষণ দেন রোবটিকস বিষয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত একদল প্রশিক্ষক।  এরপর শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যরা হল –  উইলিয়াম ক্যারি একাডেমীর শিক্ষার্থী জাইমা জাহিন ওয়ারা, ন্যাভি এংকোরেজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শবনম খান, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাফিহাত সালেহ, সানবিমসের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ রহমান, চিটাগং গ্রামার স্কুল-ঢাকার শিক্ষার্থী কাজি মুস্তাহিদ লাবিব, সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী মারজিয়া আফিফা পৃথিবী, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওমর করিম, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার, ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ ও মাইশা সোবহান,  ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরেফিন আনোয়ার, ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের শিক্ষার্থী নুসাইবা তাজরীন তানিশা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আবরার শহীদ, রাজশাহী কলেজের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্প এবং ভাঙ্গুরা পাবলিক স্কুলের শিক্ষার্থী বিএম হামিম।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।  আন্তর্জাতিক রোবট অলম্পিয়াদের জন্য নির্বাচিত এই ১৬ সদস্যের বাংলাদেশ দলই ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডের ফুকেট- এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

সর্বশেষ

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি