শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
25.3 C
Dhaka

রেনো ফোর স্মার্টফোন আনছে অপো

টেকভিশন ডেক্স: বাংলাদেশের তরুণ প্রজন্মের হাতে সর্বাধুনিক উদ্ভাবন তুলে দিতে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো নিয়ে আসছে নতুন স্মার্টফোন রেনো ফোর। উন্নততর এআই স্মার্ট সেন্সর, চমৎকার ক্যামেরা, ট্রেন্ডি ডিজাইন ও ফাস্ট প্রসেসরে রেনো ফোর স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলবে।

অপোর রেনো ফোরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে অভূতপূর্ব অগ্রগতি নিয়ে এসেছে। এর ফলে ডিসপ্লে স্পর্শ না করেই শুধুমাত্র হাতের ইশারায় ফোনের বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে। এতে ব্যবহারকারীরা ফোনের বিশাল ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লেতে কোনো টিউটোরিয়াল দেখে রান্নার সময় বা খাওয়ার সময় হাতের ব্যবহার না করেই ফোন ব্যবহার করার এবং ফিচারের মধ্যে কাজের সুবিধা পাবেন। কার্ভড ডিজাইনের চমৎকার ডুয়েল পাঞ্চ-হোল ডিসপ্লেতে থাকছে অনন্য সেলফি ক্যামেরা।

পেছনের ক্যামেরায় এআই কালার পোর্টেট এবং নাইট ফ্লেয়ার পোর্ট্রেট মোডে চমৎকার ডিটেইলসের নান্দনিক পোর্ট্রেট তোলা যাবে। পোর্ট্রেট তোলার সময় এ দুই মোডের ব্যবহারে মিলবে অসাধারণ ব্লার ব্যাকগ্রাউন্ড, ফলে ছবির ফোকাস সবসময় ব্যবহারকারীর ওপরই থাকবে। এছাড়া রেনো ফোরের এআই কালার ভিডিও, সেকেন্ডে ৯৬০ ফ্রেমে এআই স্লো মোশন, আল্ট্রা স্টেডি ভিডিও ৩.০ এর ব্যবহারে ভিডিও করায় পাওয়া যাবে অনন্যসাধারণ অভিজ্ঞতা।

এক হাতে সহজে ব্যবহারের জন্য রেনো ফোর এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যেন শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের আকার খুব বড় না হয়। চমৎকার গতিতে কাজ এবং গেমিংয়ের জন্যে এ ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট ব্যবহার করা হয়েছে।

তাছাড়া, রেনো ফোরে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যা দিয়ে মাত্র ২০ মিনিটের ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে। অতি শীঘ্রই বাংলাদেশের বাজারে চোখ ধাঁধানো রঙে আসবে রেনো ফোর এবং এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কালার ওএস ৭.২। আপগ্রেডেড সিস্টেমে থাকছে অত্যাধুনিক পাওয়ার সেভিং মোড এবং গ্র্যাভিটি ওয়ালপেপার। অসাধারণ পারফরম্যান্স নিয়ে ট্রেন্ডি ডিজাইনের রেনো ফোর বাংলাদেশের স্মার্টফোন উৎসাহীদের আকৃষ্ট করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি