শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

দেশের বাজারে শাওমির রেডমি ৯এ

টেকভিশন ডেক্স: ঢাকা, বাংলাদেশ, ২৩ জুলাই ২০২০ : গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি (বৃহস্পতিবার) দেশের বাজারে উন্মোচন করেছে নতুন ফোন ‘রেডমি ৯এ’। ফোনটি চলতি মাসে দেশে আনা রেডমি ৯ সিরিজের দ্বিতীয় ফোন। এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এতে থাকছে শক্তিশালী চিপসেট এবং প্রিমিয়াম সব ফিচার।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, উল্লেখযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা সবার কাছে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। সাশ্রয়ীমূল্যে শাওমির রেডমি ৯এ স্মার্টফোনটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সাথে প্রত্যাশিত পারফরম্যান্স নিশ্চিত করবে। আমাদের বিশ্বাস রেডমি ৯এ ডিভাইসে থাকা হার্ডওয়্যার এবং সফটওয়্যারে মি ফ্যান এবং গ্রাহকরা খুব সন্তুষ্ট হবে।

আমরা গ্রাহকদের জন্য রেডমি পরিবার থেকে সেরা ফোনটিই তুলে দেবার প্রত্যাশা করি।রেডমি ৯এ স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির বড় আকৃতির ডট ড্রপ ডিসপ্লে। যার কালার কনট্রাস রেশিও : ১৫০০:১ (টিওয়াইপি), রয়েছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন। এই ডিসপ্লে ব্যবহারকারীকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে।

উন্নতমানের ছবি তুলতে ডিভাইসটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য রয়েছে সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ, প্যানারোমা ফিচার। ছবির পাশাপাশি ধারণ করা যাবে ১০৮০ পিক্সেল ভিডিও। ফলে যেকোনো অবস্থায়ই দ্রুত ও সহজেই পরিষ্কার ছবি ও ভিডিও ধারণ সম্ভব। রেডমি ৯এ ডিভাইসে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর গেইমিং চিপসেট। আপ টু ২.০ গিগাহার্জ সিপিইউ এবং ১২ ন্যানোমিটার প্রসেস টেকনোলজি। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি রয়েছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। পাওয়া যাবে ফলে দিনভর একটা ভালো অপারেটিং অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

ফোনটিতে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পেতে রয়েছে ৫০০০এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ১০ ওয়াট ওয়্যার চার্জিং সাপোর্টসহ বক্সেই থাকছে ১০ওয়াটের চার্জার। থাকছে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ, যা মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।
এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়েল ফোরজি সাপোর্ট সিম, ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ফেইস আনলকসহ নানান ফিচার। রেডমি ৯এ বাংলাদেশে পাওয়া যাবে গ্রানাইট গ্রে, পিকক গ্রিন, স্কাই ব্লু এই তিন রঙে।

২৪ জুলাই ২০২০ থেকে শাওমির অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে ফোনটি পাওয়া যাবে। রেডমি ৯এ ফোনটির দাম ৯,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি