মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
31 C
Dhaka

টি-২০ বিশ্বকাপ উপলক্ষে রিয়েলমি-উবার যৌথ ক্যাম্পেইন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের উদযাপনকে কেন্দ্র করে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি, দেশের অন্যতম জনপ্রিয় রাইড শেয়ারিং প্লাটফর্ম উবার-এর সাথে যৌথভাবে শুরু করেছে মেগা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি শুরু করতে যাচ্ছে “প্রেডিক্ট দ্য ‘কড়া’ পারফরমার অব দ্য ম্যাচ” প্রতিযোগিতা। অংশগ্রহণ করে বিজয়ী রিয়েলমি গ্রাহকেরা জিতে নিতে পারবেন উবারের মেগা ডিসকাউন্ট কুপন। এই প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ৮-টি “হাই ভল্টেজ” ম্যাচ শুরুর আগে, রিয়েলমির ফেসবুক পেইজে গিয়ে দর্শকদের অনুমান করতে হবে সেদিনের অফিসিয়াল প্লেয়ার অব দ্য ম্যাচ (কড়া পারফরমার) কে হতে যাচ্ছেন। ম্যাচ শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হবে রিয়েলমি’র ইন্সটাগ্রাম স্টোরিতে। এক্ষেত্রে, বিজয়ীকে অবশ্যই রিয়েলমির ইন্সটাগ্রাম পেইজ ফলো করতে হবে। সঠিক নাম অনুমান করা অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীরা পাবেন উবারের মেগা ডিসকাউন্ট কুপন। ক্যাম্পেইন চলাকালীন মোট ৪৫ জন অংশগ্রহণকারী জিতে নিতে পারবেন উবারের আকর্ষণীয় মেগা ডিসকাউন্ট কুপন।

এছাড়াও, এই ক্যাম্পেইনের আওতায় উবারের রাইডাররা প্রতি সপ্তাহেই পাবেন রিয়েলমি সি৩০ স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করুন উবারের ফেসবুক পেইজ। সম্প্রতি রিয়েলমি বাজারে নিয়ে এসেছে এন্ট্রি-লেভেলের চমৎকার ফোন সি৩০। এতে রয়েছে ইউনিসক টি৬১২’র শক্তিশালী প্রসেসর, যার আনতুতু স্কোর ২ লাখের ওপরে। এছাড়া রয়েছে ইউএফএস ২.২ হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ, যা ফোনটিতে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দিবে দুর্দান্ত অভিজ্ঞতা। একই প্রাইস-সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এই ডিভাইসটিকে অনন্য করেছে এর ৮.৫ মিলিমিটার আলট্রা-স্লিম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন। রয়েছে- ৮৮.৭ শতাংশ স্ক্রিন-রেশিও সহ ৬.৫ ইঞ্চি মেগা ডিসপ্লে, যা ডিভাইসটি ব্যবহার করার ক্ষেত্রে এর ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে সেরা বিনোদন। এছাড়া ব্যবহারকারীদের ফোন চার্জ করার চিন্তা থেকে মুক্তি দিতে ডিভাইসটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ সুবিশাল ব্যাটারি। এই বিশাল ব্যাটারির সাহায্যে একটানা ১০২ ঘণ্টা পর্যন্ত অডিও শুনতে পারবেন ব্যবহারকারীরা।

বাংলাদেশে প্রযুক্তিপ্রেমী তরুণদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। তরুণদের যা যা প্রয়োজন তার সবই ফোনটিতে যুক্ত করা হয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোত্তম পারফরমেন্স নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। সি-সিরিজের এ নতুন ফোনের (সি৩০) মাধ্যমে, রিয়েলমি নিজেদের সেরা মূল্যে সেরা স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের প্রত্যয়কেই প্রতিফলিত করেছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি