মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
32.6 C
Dhaka

রাজশাহীর ৩৫ স্টার্টআপের ৭০ জন পাচ্ছেন আইডিয়া প্রকল্পের বিশেষ মেন্টরিং

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্পের উদ্যোগে এবং স্টার্টআপ রাজশাহী’র সহযোগিতায় রাজশাহীতে আয়োজিত হচ্ছে স্টার্টআপদের নিয়ে বিশেষ মেন্টরিং প্রোগ্রাম “স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর”। আইডিয়া প্রকল্প গত ৩০ জুলাই ২০২২ শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উক্ত মেন্টরিং কার্যক্রমটি শুরু করে। রাজশাহী শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে ৩ দিনব্যাপি এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ০১ আগস্ট ২০২২ সোমবার।

“স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। উক্ত আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবং স্টার্টআপ রাজশাহীর প্রধান সমন্বয়ক তাসনিম বিনতে শওকত।

৩ দিনব্যাপি এই মেন্টরিং প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে সহযোগী সমন্বয়ক হিসেবে আইডিয়া প্রকল্পের মানব সম্পদ ও ফাইন্যান্স বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন এবং মূখ্য সমন্বয়ক হিসেবে জ্যেষ্ঠ পরামর্শক আর এইচ এম আলাওল কবির কাজ করছেন। দেশের তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তা ধারার বিকাশ এবং উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা তৈরি করার লক্ষ্যে আইডিয়া প্রকল্প আয়োজন করছে নানা প্রকার কার্যক্রম।

এরই আলোকে রাজশাহীর উদীয়মান স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে স্টার্টআপ রাজশাহী’র সহযোগিতায় দেশের অভিজ্ঞ মেন্টরদের নিয়ে বিশেষ এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নেয় আইডিয়া প্রকল্প। স্টার্টআপের সফল বাস্তবায়ন, উদ্যোক্তাদের বিভিন্ন আইনি সমস্যাসহ স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই ইনকিউবেশন প্রোগ্রামে উদ্যোক্তাদের সাথে থাকছে বিশেষ সেশন।

উল্লেখ্য, ৩৫টি স্টার্টআপের ৭০ জন প্রতিনিধি বিনামূল্যে এ মেন্টরিং প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি