শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

ওকলা ও ওপেন সিগন্যালের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ বিটিআরসির পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশের দাবি

টেকভিশন২৪ ডেস্ক: রবিবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনাতন হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন কর্তৃক বাংলাদেশের নেটওয়ার্কের মানদন্ড নিয়ে ওকলাও ওপেন সিগনালের প্রতিবেদন এর প্রক্রিয়া ও বৈধতা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

সংবাদ সম্মেলনের শুরুতে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত বছর আমরা দেখেছি ওকলা প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ বিশে^ সেবার মানদণ্ডে পিছিয়ে পড়া দেশ। যা ১৩৯টি দেশের মধ্যে ১৩৭তম। আপনারা জানেন, গত ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পর গ্রামীণ ফোনের সেবার মান সর্বনিম্ন ঘোষণা দিয়ে সরকার গ্রামীণ ফোনের নতুন করে সীম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রদান করেন। মজার ব্যাপার দু’দিন আগে আমরা দেখলাম হংকংয়ের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ওপেন সিগন্যাল একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে গ্রামীণফোন ও বাংলালিংককে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আমাদের প্রশ্ন বিদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এই সার্টিফিকেট আনতে কিভাবে কতটাকা প্রদান করা হয়েছে এবং গ্রাহকদের তথ্য অধিকার নিশ্চিত না করে সরকারের সাথে কোন প্রকার চুক্তি বা নিয়ন্ত্রণ কমিশনের জবাবদিহীতার বাইরে থেকে এই ধরনের একটি প্রত্যয়ন পত্র প্রদান করল প্রতিষ্ঠানটি তা আমাদের বোধগম্য নয়। আমরা সরকারের কাছে দাবী জানাই, এই সকল প্রতিষ্ঠানকে জবাবদিহীতার আওতায় এনে গ্রাহকদের তথ্য অধিকার নিশ্চিত করে এবং গ্রাহকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না করে তা সরকারকে দেখতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা বলেন, এই সকল প্রতিষ্ঠানের প্রতিবেদন প্রদানের মানদণ্ড সঠিক নয়। তারা কখনোই ফেসবুক বা ইউটিউব থেকে গ্রাহকদের তথ্য সংগ্রহ করেছে এ দাবি গ্রহণযোগ্য নয়। কারণ ফেসবুক ইউটিউব কখনো গ্রাহকের তথ্য অন্যের কাছে হস্তান্তর করে না। তাই তারা গ্রাহকের ডিভাইসে প্রবেশ করে যদি স্যাম্পল সংগ্রহ করে থাকে তাহলে তা হবে ডাটা প্রাইভেসি লংঘন এবং আইনত অপরাধ। সরকারকে বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। তিনি আরো বলেন, বিটিএস টাওয়ারগুলিতে ম্যালওয়ারের মাধ্যমে এসকল প্রতিষ্ঠান বিদেশে বসে তথ্য সংগ্রহ করছে কিনা সেটিও তদন্তে দেখা দরকার।

সংবাদ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রোগ্রাম কো অর্ডিনেটর প্রকৌশলী মো. আবু সালেহ, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় সদস্য এড. সাহেদা বেগম ও মিতা রহমান, প্রচার সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি