শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

রাজশাহীতে মেন্টরিং প্রোগ্রামের সমাপ্তি; সনদপত্র পেল ৩৫ স্টার্টআপ

টেকভিশন২৪ ডেস্ক: সফলভাবে শেষ হল স্টার্টআপদের নিয়ে বিশেষ মেন্টরিং প্রোগ্রাম “স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর”। রাজশাহীর ৩৫ স্টার্টআপের ৭০ জন উদ্যোক্তাদের নিয়ে উক্ত মেন্টরিং প্রোগ্রামটি স্টার্টআপ রাজশাহী এর সহযোগিতায় আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প। গত ৩০ জুলাই ২০২২ শনিবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপি এই প্রোগ্রামটি চলে ১ আগস্ট ২০২২ পর্যন্ত।

গত ১ আগস্ট ২০২২ সোমবার রাজশাহী শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে আয়োজিত এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। তিনি বলেন যে তারুণ্য মানেই শক্তি। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণসহ সকলকে একসাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি জানান যে, বর্তমানে স্টার্টআপদের জন্য সুযোগ রয়েছে এবং এই সুযোগগুলো তরুণদের কাজে লাগাতে হবে। স্টার্টআপদের জন্য আইসিটি বিভাগ এবং আইডিয়া এর মাধ্যমে সহযোগিতা চলমান থাকবে মর্মে অভিমত ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি। আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল; আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব ড. মো: মিজানুর রহমান; রুয়েট এমই বিভাগের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক; রুয়েট ইসিই বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম এবং রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ও স্টার্টআপ রাজশাহীর প্রধান সমন্বয়ক তাসনিম বিনতে শওকত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়া প্রকল্পের মানব সম্পদ ও ফাইন্যান্স বিষয়ক পরামর্শক ও মেন্টরিং প্রোগ্রামটির সার্বিক তত্ত্বাবধানের সহযোগী সমন্বয়ক মো: নাজিম উদ্দিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন।

সোমবার (১ আগস্ট) বিকেলে মেন্টরিং প্রোগ্রাম শেষে ৩৫ স্টার্টআপের হাতে সনদপত্র তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি