রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

যুব সমাজকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই : পলক

টেকভিশন২৪ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তরুণ ও যুব সমাজই উন্নয়নের চালিকাশক্তি উল্লেখ করে বলেন তাদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি বলেন শিক্ষার্থীদের আইসিটি মেধা বিকাশে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ‘ ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তিগত দক্ষতা বিকাশেই নয়, পাশাপাশি একটি ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে এই খাতে দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ করে দিচ্ছে।

প্রতিমন্ত্রী আজ বিকেলে ভার্চুয়াল মাধ্যমে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন প্রযুক্তি নিয়ে বর্তমান সরকার কর্তৃক এ পর্যন্ত গৃহীতি ও বাস্তবায়িত প্রতিটি পদক্ষেপেই দেশের গণতন্ত্রায়ণ নিশ্চিত করেছে । সরকারি সেবা কার্যক্রম সহজ ও সাবলীল করতেই যুগপৎভাবেই ব্যবহৃত হয়েছে এই ডিজিটাল প্রযুক্তি।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা , ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদের নির্দেশনায় আমরা ইতিমধ্যেই প্রায় ১২৩২ টি সরকারি সেবা ডিজিটালাইজড করেছি। আমরা ২০২১ সালের মধ্যে আরও প্রায় ৮০০ টি পরিষেবা ডিজিটাইজ করার জন্য কাজ করছি। জনগণ যাতে আরও সহজে এবং সাবলীলভাবে সেবা পায় সেজন্য আমরা এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।

আমরা জাতীয় হেল্পলাইন ৩৩৩ চালু করেছি। এই হেল্পলাইন আমাদের ডিজিটাইজেশন নীতিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা একটি জাতীয় ওয়েব পোর্টাল চালু করেছি। এই পোর্টালটিতে ৫১,৫১২ হাজারেরও বেশি সমন্বিত ওয়েবসাইট রয়েছে যাতে বাংলাদেশের নাগরিকরা পাবলিক অফিস, মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগের তথ্য সহজে পেতে পারে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিত) এবং নন-এসটিইএম বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞান প্রদান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত সম্পর্কে আরও জানাশোনা ও আগ্রহ তৈরিতে কাজ করে। ২০১৪ সালে বাংলাদেশে চালু হওয়া এই প্রোগ্রামটি সারাবিশ্বে প্রায় দশ বছর ধরে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফজলি ইলাহী, মাননীয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো রফিকুল ইসলাম শেখ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান ও অধ্যাপক, ড মোহাম্মদ রুবাইয়াত তানভীর হোসেন, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মি ঝাং ঝেংজুন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি