বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
27.9 C
Dhaka

স্ন্যাপড্রাগন প্রসেসরে ওয়ালটনের নতুন ট্যাব

টেকভিশন২৪ ডেস্ক : নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য বাজারে এনে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন মডেলের আরেকটি ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ‘ওয়ালপ্যাড ১০এস’ মডেলের ওই ট্যাবে রয়েছে ১০.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, বিশ্বখ্যাত কোয়ালকম কোম্পানির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিল্ট-ইন কি-প্যাড। আকর্ষণীয় ডিজাইনের সিলভার রঙের ট্যাবটি এখন দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।

এর মূল্য ধরা হয়েছে মাত্র ২৬,৯৯০ টাকা। রয়েছে এক বছরের ওয়ারেন্টি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমাদের পর্যবেক্ষণে দেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের কাছে উন্নতমানের ট্যাবলেট কম্পিউটারের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্যই ডিজিটাল ডিভাইসের জগতে ওয়ালটনের নতুন সংযোজন ওয়ালপ্যাড ১০ এস। ওয়ালটনের নতুন মডেলের এই ট্যাবটি ব্যবহারকারীদের আধুনিক জীবনযাত্রায় নতুনমাত্রা যোগ করবে। আমাদের বিশ্বাস এর দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবেন শিক্ষার্থী এবং চাকুরিজীবিরা।

অত্যন্ত দৃষ্টিনন্দন ‘ওয়ালপ্যাড ১০এস’ ট্যাবে আছে ১০.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। অনসেল টাচ পর্দার রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল। ৩৫০ নিটস ডিসপ্লে ব্রাইটনেস থাকায় প্রয়োজনীয় কাজে ব্যবহারকারী পাবেন অনন্য অভিজ্ঞতা। প্রধান আকর্ষণ হিসেবে ট্যাবটিতে রয়েছে বিল্ট-ইন কিপ্যাড যার মাধ্যমে টাইপিং-এ পাওয়া যাবে দারুণ সুবিধা। ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ক্লাস, বই পড়া, গেম খেলা, মুভি দেখাসহ অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য আদর্শ এই ট্যাব।

অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবের দ্রুতগতি নিশ্চিত করতে রয়েছে ২.২ এবং ১.৮ গিগাহার্টস গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকছে ৪ গিগাবাইট র‌্যাম এবং অ্যাড্রেনো ৫১২ গ্রাফিক্স। এর ইন্টারন্যাল স্টোরেজ ৬৪ গিগাবাইটের। অধিক স্টোরেজ ক্ষমতা থাকায় অনেক বেশি ডকুমেন্ট, ভিডিও, ছবি, মিউজিক ও নানা ধরনের অ্যাপ সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে ট্যাবটি হবে আরও বেশি উপভোগ্য।

ওয়ালপ্যাডটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। মাল্টিমিডিয়া হিসেবে আছে ফুল এইচডি মানের ভিডিও দেখার সুযোগ ও রেকর্ডিংসহ এফএম রেডিও।

ট্যাবটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ২.৪ এবং ৫ গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫, ওটিজি, জিপিএস নেভিগেশন, জি সেন্সর, লাইট সেন্সর ইত্যাদি। ওয়ালপ্যাডের পুরুত্ব মাত্র ৭.২ মিলিমিটার এবং ১৭৫.৪ মিলিমিটার চওড়া ট্যাবটি ব্যাটারিসহ ওজন মাত্র ৪৯১ গ্রাম। ফলে এটি সহজেই বহন করা যাবে।

এছাড়াও বাজারে রয়েছে ওয়ালটনের আরো ২ মডেলের অ্যান্ড্রয়েড ট্যাব এবং ১ মডেলের উইন্ডোজ ট্যাব। পাশাপাশি নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটরসহ সকল কম্পিউটার পণ্যের পাশাপাশি খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি