বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

যুগপূর্তি উদযাপন করলো বিডিকম-কনকক্স ইনফরমেশন

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেডের হাত ধরে ২০০৫ সালে দেশে মোটরগাড়ি ট্র্যাক করার প্রযুক্তি ভেহিকেল ট্র্যাকিং সার্ভিসের (ভিটিএস) যাত্রা শুরু। 

এ যাত্রায় ২০০৯ সালে বিডিকমের সঙ্গী হয় বিশ্বের তৃতীয় বৃহত্তম ভিটিএস ও আইওটি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান কনকক্স ইনফরমেশন টেকনোলজি। 

এই যৌথ যাত্রার যুগপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিডিকম অনলাইন। যুগপূর্তি উদযাপন ও সংবাদ সম্মেলন উপলক্ষে বাংলাদেশ সফর করেন কনকক্স ইনফরমেশন টেকনোলজির দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ডিরেক্টর মেলোডি চ্যান।

রোববার বিডিকম অনলাইনের করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী বিগত বছরগুলোতে বিডিকমকে সহযোগিতা করার জন্য মেলোডি চ্যানকে ধন্যবাদ জানান। তিনি সরকারের প্রতি ভিটিএস আমদানির ওপর উচ্চকর প্রত্যাহারের আবেদন জানান।

সংবাদ সম্মেলনে মেলোডি চ্যান সড়ক দুর্ঘটনা রোধ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কোল্ড চেইন ম্যানেজমেন্টে ভেহিকেল ট্র্যাকিংয়ের প্রয়োজনীয়তা, বিজনেস ডেভেলপমেন্ট ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের বৈধ চ্যানেলে নিয়ে আসা ডিভাইস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

মেলোডি চ্যান বাংলাদেশে ভিটিএস সেক্টরে বিডিকম অনলাইনের অগ্রগামী ভূমিকার প্রশংসা করে বলেন, ‘বিশ্বব্যাপী সবচেয়ে নির্ভরযোগ্য ও টেকসই হিসেবে জনপ্রিয় কনকক্সের ফ্ল্যাগশিপ ভেহিকল ট্র্যাকিং ডিভাইস জিটি০৬এন এবং ইকোনমিক মডেল সিরিজ ভিজি০৩ এর একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বিডিকম অনলাইন।’

বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) প্রেসিডেন্ট এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, ‘সরকার অনুমোদিত ট্রাকিং ডিভাইসের মাধ্যমে ব্যক্তিগত, বাণিজ্যিক ও গণপরিবহন ব্যবস্থাপনা, চালকের গতিবিধি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। তবে বাজারে অবৈধ ও অননুমোদিত ট্র্যাকিং ডিভাইস অবাধে ক্রয়-বিক্রয়ের কারণে একদিকে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি গ্রাহকও সঠিক সার্ভিস পাচ্ছে না।’

সব ধরনের যানবাহনে সরকার অনুমোদিত ভেহিকল ট্র্যাকিং সিস্টেমে বাধ্যতামূলক করার জোরালো দাবি জানান তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি