রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

যাদের জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করবে গুগল

টেকভিশন২৪ ডেস্ক:  নিষ্ক্রিয় বা ব্যবহার হচ্ছে না—এমন জিমেইল অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে গুগল। তিন সপ্তাহের মধ্যে এসব অ্যাকাউন্ট আপডেট করার জন্য ব্যবহারকারীদের জানিয়েছে কোম্পানিটি।

দুই বছরেরও বেশি সময় ধরে ১০ হাজারেরও বেশি জিমেইল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এসব অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। নির্ধারিত সময়ের পর যেসব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেগুলোয় থাকা ছবি, ই-মেইল, কাগজপত্র ও ভিডিও চিরতরে মুছে যাবে।

ই-মেইল পরিষেবায় বড় পরিবর্তন আনার অংশ হিসেবে নিষ্ক্রিয় জিমেইল বন্ধের উদ্যোগ নিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন গুগল। দুই বছরের বেশি সময় ধরে যেসব ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে সেগুলো এ উদ্যোগের কারণে প্রভাবিত হবে। চলতি বছর এ নীতি গ্রহণ করা হলেও আগামী মাস থেকে এটি কার্যকর হবে। নীতিমালার অধীনে এসব অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যও সংরক্ষণ করতে পারবে না গুগল।

প্রযুক্তিবিশারদদের মতে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরিয়ে দেয়ার এ উদ্যোগ গুগলের নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ। এর মাধ্যমে সক্রিয় ব্যবহারকারীদের ফিশিং, অ্যাকাউন্ট হ্যাক ও স্ক্যাম থেকে সুরক্ষিত রাখবে। যেসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় সেগুলোয় সাইবার আক্রমণের শঙ্কা বেশি থাকে। আগামী মাসে সিদ্ধান্ত কার্যকরের আগে অ্যাকাউন্টের মালিকদের কয়েক দফায় নোটিফিকেশন বা বার্তা দেয়া হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

যেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে সেগুলোয় থাকা রিকভারি ই-মেইলের তথ্যও পাঠানো হবে। যেসব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেগুলোর ব্যবহারকারীরা ই-মেইল পাঠিয়ে, গুগল ড্রাইভে প্রবেশ করে বা কোনো অ্যাপ ডাউনলোড করে এ প্রক্রিয়া থেকে বের হতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি