সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

চলতি বছরে ই-বর্জ্যে পরিণত হবে ৫৩০ কোটি মোবাইল

টেকভিশন২৪ ডেস্ক: সাথে থাকা স্মার্টফোনে সামান্য সমস্যা হয়েছে, তো নতুন আরেকটা কিনো। স্মার্টফোন পুরনো হয়েছে, সেটা বাদ দিয়ে নতুন আরেকটি কিনো অথবা আগেরটা ঠিকই আছে, কিন্তু মার্কেটে গিয়ে নতুন মডেলের আরেকটি পছন্দ হয়েছে, তো কিনে ফেলো। আগেরটার কী অবস্থা? এই ফোন পড়ে থাকছে ড্রয়ারে, আলমারিতে, এখানে ওখানে। এভাবে এই বছরেই বাতিল হবে ৫৩০ কোটি মোবাইল!

আন্তর্জাতিক বর্জ্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম (ডব্লিউইইই) ফোরাম জানিয়েছে, বিশ্বব্যাপী এই মুহূর্তে আনুমানিক ১৬ বিলিয়ন বা এক হাজার ৬০০ কোটি মোবাইল ফোন রয়েছে। তার মধ্যে ৫ বিলিয়ন বা ৫০০ কোটির বেশি ফোন ২০২২ সালেই স্রেফ ফেলে দেওয়া হবে বা ব্যবহার করা বন্ধ করে দেওয়া হবে।

বর্তমানে প্রচলিত অনেক ফোনই একবার নষ্ট হলে তা সারানো বা ব্যাটারি বদলের কোনো উপায় নেই। ফলে ফেলে দেওয়াকেই নিয়তি মনে করা হচ্ছে। কিন্তু এর ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা সত্যিই অকল্পনীয়।
বিশেষজ্ঞরা বলছেন, বছরে যে পরিমাণ ফোন বাতিলের খাতায় চলে যাচ্ছে, যদি সবগুলো ফোন একে অপরের উপর সমানভাবে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে উচ্চতা ৫০ হাজার কিলোমিটার ছাড়িয়ে যাবে, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চেয়েও একশো গুণ বেশি।

তারা বলছেন, ফোন তৈরির ক্ষেত্রে সোনা, তামা, রূপো, প্যালাডিয়ামসহ পুনর্ব্যবহারযোগ্য নানা ধরনের উপাদান থাকে। কিন্তু পুরাতন মোবাইল থেকে তা সংগ্রহ করে কাজে লাগানোর পরিকাঠামোই নেই বিশ্বজুড়ে। ফলে বাতিল হয়ে যাওয়া এসব অবাঞ্ছিত ডিভাইসগুলোর ভবিষ্যত বলতে কিছুই নেই। এগুলো স্রেফ ফেলে দেওয়া বা পুড়িয়ে ফেলা হবে।

এর ফলে স্বাস্থ্যগত বা পরিবেশগত প্রভাব তো রয়েছেই। এর বাইরেও অন্য ধরনের ক্ষতি রয়েছে। ডব্লিউইইই ফোরামের ডিরেক্টর প্যাসকেল লেরয় বলেন, আমরা যদি ফোনের মধ্যে থাকা এই উপাদানগুলো পুনর্ব্যবহার না করি, তাহলে আমাদেরকে এসব পদার্থের জন্য চীন বা কঙ্গোর মতো দেশে খনন কাজ বাড়াতে হবে। যাতে পরিবেশগত অন্য ধরনের ক্ষতি বিদ্যমান। এসবকে আপাতদৃষ্টিতে নগণ্য বস্তু মনে হতে পারে। তবে পুরো বিশ্বের হিসেব করলে তা বেশ বড় ধরনের ক্ষতির জোগান দিচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্বের ই-বর্জ্যের মাত্র ১৭ শতাংশ পুনর্ব্যবহৃত হয়। জাতিসংঘের আন্তর্জাতিক টেলি কমিউনিকেশন ইউনিয়ন ২০২৩ সালের মধ্যে পুনর্ব্যবহারের মাত্রা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি