শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

মোবাইল ও হোয়াটসঅ্যাপে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে একটি চক্র

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার (১৪ মার্চ) সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলনে কথা বলছেন সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া।

সিআইডিপ্রধান বলেন, নতুন এ প্রতারক চক্র সম্প্রতি অনেককেই মোবাইল ফোনে কল করে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ঘরে বসে অনলাইনে চাকরির অফার দিচ্ছে।

তিনি বলেন, মেসেজ বা ফোন করে প্রতারক চক্র জিজ্ঞেস করে: আপনি কি বেকার? আপনি কি চাকরি খুঁজছেন। ঘরে বসেই দিনে ২ থেকে ৩ হাজার টাকা আয় করতে আগ্রহী? এমনসব কথা বা মেসেজ দিয়ে আপনাকে চাকরির অফার দেবে। এতে প্রলোভনে পড়ে গেলে ওরা একটা লিংক দেবে।

বলা হয়, ওই লিংকে ক্লিক করে ৩০০ টাকা পাঠালে ৬০০ টাকা পাবেন। তারপর ধাপে ধাপে আপনাকে চাকরি দেয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে অনেক টাকা আত্মসাৎ করে নেবে।

মোহাম্মদ আলী মিয়া বলেন, এমন একটি প্রতারক চক্রকে আমরা ধরার চেষ্টা করছি।

তিনি বলেন, যে কোনো লোভে পড়ার আগে আপনাকে পাঁচবার বিবেচনা করতে হবে। অবাস্তব প্রস্তাব বিবেচনা করে বিনিয়োগ করতে হবে। হুজুগে কারো কথায় কোথাও টাকা পাঠাবেন না। ১০০ টাকা বিনিয়োগ করে যদি ৫০০ টাকা আয় করার কোনো অফার দেখেন তাহলে অবশ্যই তা যাচাই করুন।

প্রতারকরা ব্যাংকে টাকা রাখে না মন্তব্য করে সিআইডিপ্রধান বলেন, প্রতারক কখনো ব্যাংকে টাকা রাখে না, তারা টাকা তুলে অন্য কোথাও বিনিয়োগ করে ফেলে। তাই আপনি লোভে পড়ে টাকা পাঠালে সেটা সহজে উদ্ধার করা যায় না। তাই ভেবেচিন্তে টাকা পাঠান। অপরিচিত কারো সঙ্গে টাকা-পয়সা লেনদেন করবেন না। -তথ্য ও ছবি সময়টিভির সৌজন্যে

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি