মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

যেসব তথ্য নেয় মেসেজিংয়ের অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপস্টোর অ্যান্ড্রয়েড/আইওএস বা গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বা অন্য মেসেজিং অ্যাপ ডাউনলোড করলে বেশ কিছু ব্যক্তিগত তথ্য বেহাত হয়। সবচেয়ে বেশি তথ্য নেয় ফেইসবুক কোম্পানির মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানতে চাওয়া এই তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর অনলাইন কেনাকাটা থেকে বিজ্ঞাপন ঘাঁটা পর্যন্ত সবকিছুই। যা তারা বিশ্লেষণ করে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে।

কোনো ই-কমার্স ওয়েবসাইটে আপনি যদি নতুন ফোন খোঁজেন, তা হলে সেই তথ্য পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্যাপের কাছে। হোয়াটসঅ্যাপ সেই তথ্য পাঠিয়ে দিচ্ছে ফেইসবুকের কাছে। আর এরপর আপনি যখনই ফেইসবুক খুলছেন, বিজ্ঞাপন হিসেবে ভেসে উঠছে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের পাতা, যেখানে দেখা যাচ্ছে রকমারি ফোন।

এখান থেকে আপনি যদি কোনও ফোনের ছবিতে ক্লিক করেন এবং ই-কমার্স ওয়েবসাইটে গিয়ে পড়েন, তা হলে তা থেকে মুনাফা পাবে ফেইসবুক। এ ভাবেই ক্রমশ নিজেদের ব্যবসা বাড়িয়ে এসেছে হোয়াটসঅ্যাপ এবং তাদের মূল কোম্পানি ফেইসবুক।

অন্যদিকে, টেলিগ্রাম বা সিগন্যাল এ ধরনের কোনো তথ্যই জানতে চায় না ব্যবহারকারীর থেকে। তাদের চাহিদা ফোন নম্বর এবং ফোনের কন্টাক্ট লিস্টেই সীমিত। এ বিষয়টি নিয়ে চর্চা শুরুর পরেই জনপ্রিয়তা বেড়েছে অন্য মেসেজিং অ্যাপগুলোর।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ বলছে, ব্যবহারকারীরা আগের থেকে বেশি সতর্ক হওয়ায় হোয়াটসঅ্যাপ ছেড়ে যাচ্ছেন। গত ৭২ ঘণ্টায় বিভিন্ন দেশ থেকে প্রায় আড়াই কোটি মানুষ অ্যাপটি ছেড়ে সিগনাল বা টেলিগ্রামে যোগ দিয়েছেন! এর মধ্যে ভারত থেকেই আছেন কয়েক লাখ।      যমুনাটিভি অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি