সোমবার, আগস্ট ৩, ২০২৬
28.9 C
Dhaka

‘মেক ইন বাংলাদেশ’ প্রেরণায় শাওমি আনলো রেডমি ১০সি স্মার্টফোন

৬.৭১ ইঞ্চির বড় ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে বাজারে আসছে রেডমি ১০সি

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি শাওমি আজ (বুধবার) রেডমি সিরিজের নতুন স্মার্টফোন- রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চায়।

রেডমি ১০সি হতে যাচ্ছে ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় রেডমি ১০ সিরিজের সবশেষ সংযোজন। নতুন রেডমি ১০সি ডিভাইসে রয়েছে একটি বড় মাপের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট এবং একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ ডুয়াল-ক্যামেরা সেটআপ। যা এন্ট্রি-লেভেল স্মার্টফোনের পারফরম্যান্সকে পরের ধাপে নিয়ে যাবে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ #MakeInBangladesh উদ্যোগে স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোনের সর্বশেষ সংযোজন রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিতে পেরে আমরা খুব আনন্দিত। ডিভাইসটিতে দেয়া হয়েছে ব্লকবাস্টার ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আমার বিশ্বাস, এই দামের ভেতর রেডমি ১০সি সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেটে পরিণত হবে এবং শাওমি ফ্যানরা এটি খুব পছন্দ করবে।’ 

মনোমুগ্ধকর দেখার অভিজ্ঞতা দিতে ব্লকবাস্টার ডিসপ্লে

রেডমি ১০সি আসছে ৬.৭১ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লেতে, যাতে থাকছে ১৬৫০x৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৩ দেয়া হয়েছে। ডিভাইসটিতে রয়েছে কার্ভড ইউনিবডি ডিজাইন এবং পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। আছে একটি ডুয়াল সিম ও মাইক্রোএসডি ট্রে, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। রেডমি ১০সি ভিডিও দেখার ক্ষেত্রে চিত্তাকর্ষক বিনোদন দেবে। এর শক্তিশালী স্পিকার সিস্টেমের প্রাণবন্ত অডিও কোনো কিছু দেখার অভিজ্ঞতাকে আরও রাঙিয়ে তুলবে।

স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সাথে অবিশ্বাস্য পারফরম্যান্স

রেডমি ১০সি ফোনটিতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রয়ুক্তির অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফলে ব্যবহারকারীরা পাবেন পাওয়ার এফিশিয়েন্ট পারফরম্যান্স। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে দেয়া হযেছে কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ এবং ৪ জিবি এলপিডিডিআর ৪এক্স র‍্যাম। যা এর কর্মদক্ষতাকে আরও বাড়িয়ে তোলে। 

স্টেলার ক্যাপচারের জন্য ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

রেডমি ১০সি ডিভাইসে দেয়া হয়েছে শক্তিশালী ডুয়াল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা উচ্চ রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের, যা সহজে স্টেলার ছবি ধারণ করতে দেয়। পোর্ট্রেইট শটগুলোর জন্য একটি প্রাকৃতিক বোকেহের ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে, যা রেডমি ১০সি ব্যবহারকারীদের অসাধারণ সব ছবি নিতে দেবে। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীরা ঘরে বাইরে ঝলমলে সব সেলফি নিতে পারবেন।

১৮ ওয়াটের ফাস্ট চার্জিংসহ শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি

শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি রেডমি ১০সি ফোনটিকে সারাদিন নিরবিচ্ছিন্ন পারফম্যান্স নিশ্চিত করবে। রেডমি ১০সি ১৮ ওয়াট ফাস্টচার্জিং দেয়ার পাশাপাশি এটি দিচ্ছে বক্সে ১০ ওয়াটের চার্জার। ফলে দ্রুত ডিভাইসটি চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া ডিভাইসটিতে থাকছে মিইউআই ১৩, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ফোরজি এলটিই সংযোগ, ব্লুটুথ ৫.০, এনএফসি এবং ওয়াইফাই সাপোর্ট।

কবে পাওয়া যাবে, দাম কত

রেডমি ১০সি ফোনটি তিনটি স্টাইলিশ গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন কালারে পাওয়া যাবে। ২২ এপ্রিল, ২০২২ থেকে ফোনটি দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম ৪+৬৪জিবি ১২,৯৯৯ টাকা এবং ৪+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি