রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
21 C
Dhaka

“মাস্টারকার্ড প্রেজেন্টস ঢাকা নাইট মার্কেট” চলবে আজ সেহরী পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীতে শুরু হলো “মাস্টারকার্ড প্রেজেন্টস ঢাকা নাইট মার্কেট ২০২৪”। বাংলাদেশে প্রথমবারের মত একটা গ্র্যান্ড নাইট এক্সপো আয়োজন করছে “নিবেদিতা কমিউনিটি অর্গানাইজেশন”।

রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের “আলোকি কনভেনশন হল” এ এই এক্সপো চলবে আগামী ৩০ মার্চ ২০২৪ দুপুর ২ টা থেকে শুরু করে রাত ৩ টা (সেহরি) পর্যন্ত।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্মার্ট এগ্রিকালচার ফর ফারমার্স এন্ড এন্টারপ্রেনারস এর প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কণিকা, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তারকা পিয়া জান্নাতুল, দ্যা মুসলিন বাই লে মেরিডিয়ান ঢাকার প্রতিষ্ঠাতা, পরিচালক ও সিইও তাসনুভা ইসলাম,  হায়া বাই সানজানার সিইও সানজানা ইয়াশনা, ভেনেতো ফার্নিচার এর সিইও ইব্রাহিম কবির, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, নদী খন্দকার, ম্যাজিক রাজিক।

মাস্টারকার্ড এর মূল সহযোগীতায় এই আয়োজনে দেশীয় ও আন্তর্জাতিক ৮০টিরও বেশী ফ্যাশন লাইফস্টাইল ব্রান্ড, ফুড ব্র্যান্ড, কিডস ব্রান্ড যুক্ত হয়েছে। তিনদিনের এই আয়োজনে ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবার প্রদর্শনী করবে। পাশাপাশি একটা ডেডিকেটেড ফুড কোর্ট থাকবে যেখানে সবাই ইফতার, ডিনার এবং সেহরি করতে পারবে। সাথে বাচ্চাদের জন্য একটা প্লে-জোন থাকবে এবং কিছু আকর্ষণীয় এক্টিভিটিস থাকবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

প্রথম দিনের আয়োজনে ম্যাজিক শো, পাপেট শো, স্ট্যান্ডাপ কমেডি, ইনফ্লুয়েন্সারদের সেশান থাকবে।

অতিথির বক্তব্যে স্মার্ট এগ্রিকালচার ফর ফারমার্স এন্ড এন্টারপ্রেনারস এর প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কণিকা বলেন, “ঢাকাবাসীর জন্য এত চমৎকার আয়োজন খুবই চমৎকার লাগছে, আয়োজনটি উৎসবের রুপ নিয়েছে শহরে। উদ্যোক্তাদের পণ্য ও সেবা দারুণভাবে আকৃষ্ট করেছে আমাকে।”

“নিবেদিতা” এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিকা ইসলাম বলেন, “আমরা নারীদের আর্থসামাজিক উন্নয়ন, এডুকেশন, জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। সাথে বিভিন্ন সামাজিক ইভেন্টস এবং এক্সিবিশনের আয়োজন করে যাচ্ছি নারীদের বিজনেস ব্র্যান্ডগুলোকে আলাদাভাবে সবার কাছে তুলে ধরার জন্য। সময়ের এই যাত্রায় আমাদের সাথে যারা যুক্ত তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। 

এবারও বাংলাদেশে একটি নতুন থিম হিসেবে, ঢাকা নাইট মার্কেট ২০২৪ এর মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের পণ্যগুলো গ্রাহকদের সামনে হাজির হচ্ছি,আয়োজনটির সহযোগী সকল পার্টনার স্পেশালি আমাদের টাইটেল পার্টনার মাস্টারকার্ড, গোল্ড পার্টনার কেক স্টোরিজ এবং হায়া বাই সানজানা, ফাইনান্স কোম্পানি পার্টনার আইপিডিসি ফাইনান্স, কিডস জোন পার্টনার বাবুল্যান্ড, বেভারেজ পার্টনার মোজো সহ অন্যান্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

সর্বশেষ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি