শনিবার, জুন ২০, ২০২৬
29.5 C
Dhaka

স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে আইডিয়া প্রকল্প ও মাইক্রোসফট

টেকভিশন২৪ ডেস্কঃ ডিপ টেকনোলজি স্টার্টআপদের সহায়তায় এবং দেশীয় উদ্ভাবনকে ত্বরাণ্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প এর সাথে লেটার অব ইন্টেন্ট (এলওআই) স্বাক্ষর করেছে মাইক্রোসফট। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্প কার্যালয়ে উক্ত এলওআই এ আইডিয়া প্রকল্পের পক্ষে আইডিয়ার প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. আলতাফ হোসেন এবং মাইক্রোসফট এর পক্ষে মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক স্বাক্ষর করেন। এসময় আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামীসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘মাইক্রোসফট ফর স্টার্টআপ ফাউন্ডারস হাব’ প্রোগ্রামের সুবিধা নেয়ার সুযোগ প্রদান করে স্থানীয় স্টার্টআপগুলোকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মাইক্রোসফট। ‘ভিজ্যুয়াল স্টুডিও’, ‘গিটহাব’, এম৩৬৫, ‘পাওয়ার প্ল্যাটফর্ম’ ও ‘ডায়নামিক ৩৬৫’-সহ মাইক্রোসফটের বিভিন্ন টুলস এবং প্ল্যাটফর্মের সকল সুবিধা প্রদান করবে এ প্ল্যাটফর্ম। স্টার্টআপ উদ্যোক্তাদের লক্ষ্য অর্জনে এবং তাদের আইডিয়া বাস্তবায়নেও সক্ষম করে তুলতে ভূমিকা রাখবে এ প্ল্যাটফর্ম।               

যোগ্য স্টার্টআপগুলো ওয়ান টু ওয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি সেশন এবং ২৪/৭ প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন বিশেষজ্ঞ দিক-নির্দেশনাগত সুবিধা পাবেন। যা তাদের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এবং মাইক্রোসফট মেন্টর নেটওয়ার্ক থেকে তারা বিশেষায়িত মেন্টরশিপ-এর সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও, টেইলর্ড লার্নিং পাথস, কন্টেন্ট এবং ইভেন্টের মাধ্যমে উদ্যোক্তারা তাদের স্টার্টআপ যাত্রার পরবর্তী ধাপে উন্নীত হওয়ার সুযোগ লাভ করবেন।              

অনুষ্ঠানে আইডিয়ার প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. আলতাফ হোসেন বলেন, “বর্তমানে, বাংলাদেশে প্রায় ২৫শ’ স্টার্টআপ এবং ইম্প্যাক্ট এন্টাইরপ্রাইজ রয়েছে। প্রতি বছর এই তালিকায় যুক্ত হচ্ছে ২শ’রও বেশি স্টার্টআপ। এক্ষেত্রে, এ অংশীদারিত্ব বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে একটি সময়োপযোগী উদ্যোগ। আমাদের দেশের স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তি এবং টুল দিয়ে সহায়তা করে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করছে মাইক্রোসফট। মাইক্রোসফটের মতো বিশ্বব্যাপী স্বীকৃত অংশীদারের সমর্থন পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”                 

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমর মাধ্যমে ১৫ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা দেশের জিডিপি’তে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্টার্টআপগুলোর বিভিন্ন সল্যুশনের মাধ্যমে উপকৃত হচ্ছে সাড়ে ৭ লাখেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। এতে করে, দেশব্যাপী উদ্যোক্তারা ব্যাবসা করার ক্ষেত্রে নানান সুবিধা উপভোগ করতে পারছেন।              

মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক বলেন, “বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ‘সেন্ট্রাল হাব’ আইডিয়া’র সাথে কাজ করতে আমরা অত্যন্ত আগ্রহী। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে গতানুগতিক বাধাগুলো দূর করে উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের সামাজিক অবস্থান নির্বিশেষে উদ্ভাবন ও প্রবৃদ্ধিতে সহায়তা করতে চাই।”              

‘মাইক্রোসফট ফর স্টার্টআপ ফাউন্ডারস হাব’ প্ল্যাটফর্মটি সকল উদ্যোগের জন্য বিশেষায়িত প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম পারসোনালাইজড টেকনিক্যাল টুল ও বিজনেস রিসোর্সের মাধ্যমে স্টার্টআপ উদ্যোগগুলোকে নতুন সব মাইলফলক অর্জনে ভূমিকা রাখবে। যেকোনো সময় উদ্যোক্তারা এ প্ল্যাটফর্ম ব্যাবহার করতে পারবেন এবং বিনামূল্যেই তাদের পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপান্তর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা পাবেন।   

এই সপ্তাহের জনপ্রিয়

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

সর্বশেষ

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি