শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

 ভিসা কার্ড থেকে ‘নগদ’ ওয়ালেটে টাকা আনলেই বোনাস

টিভি২৪ ডেস্ক:  ভিসা কার্ড ব্যবহার করে যে কোনো ’নগদ’ অ্যাকাউন্টে টাকা অ্যাড করলেই ৫০ টাকার বোনাস পাবেন গ্রাহক। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে অফারটি চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’।

এক্সক্লুসিভ এই অফারটিতে ভিসা কার্ড থেকে যে কোনো ‘নগদ’ অ্যাকাউন্টে প্রথমবারের মতো নূন্যতম ৫০০ টাকা অ্যাড মানি করলেই গ্রাহক ৫০ টাকা বোনাস পাবেন। অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত চলবে। বোনাস পেতে একাউন্টটি অবশ্যই চালু এবং ফুল প্রোফাইল থাকতে হবে।

অফারটির আওতায় একজন ‘নগদ’ ওয়ালেট ব্যবহারকারি কেবল একবারই বোনাস পেতে পারবেন। অ্যাড মানি করার ৭২ ঘন্টার মধ্যে বোনাসের টাকা গ্রাহকের ওয়ালেটে যুক্ত হয়ে যাবে।

অফারটি সম্পর্কে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে আমরা নানাভাবে দেশের মানুষদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সে কারণেই আমরা ভিসা কার্ডের মাধ্যমে ’নগদ’ ওয়ালেটে টাকা অ্যাড করার প্রক্রিয়া চালু করি আর এখন বোনাসও দিচ্ছি। আমাদের বিশ্বাস লেনদেনের ডিজিটালাইজেশন সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া এটি ‘নগদ’ গ্রাহকদের উদ্যোক্তা পয়েন্টে গিয়ে ওয়ালেটে টাকা অ্যাড করার ঝামেলা থেকে যেমনি মুক্তি দেবে তেমনি এক দিকে চলমান কভিডকালীন সময়ে গ্রাহকের শারীরিকি দূরত্ব নিশ্চিত করবে, অন্যদিকে কাগুজে টাকা ব্যবহারের ঝুঁকিও কমিয়ে আনবে “

বোনাস প্রাপ্তির শর্ত হিসেবে বলা হয়েছে, ‘নগদ’ একাউন্টটি যদি কোন কারণে ‘স্থগিত’ অবস্থায় থাকে, তবে ঐ একাউন্টটি এই ফিচারের আওতাধীন হিসেবে বিবেচিত হবে না। তাছাড়া গ্রাহকের ‘নগদ’ একাউন্ট সচল থাকা সত্ত্বেও, কোন কারণে বোনাস না পেলে, ‘নগদ’ কর্তৃক পরবর্তী দুই মাসের মধ্যে তিনবার বোনাস দেয়ার উদ্যোগ গ্রহণ করবে। পরপর তিনবার চেষ্টার পরেও যদি বোনাস পাওয়ার প্রক্রিয়াটি ব্যর্থ হয়, তবে ঐ গ্রাহক আর এই ক্যাম্পেইনটির আওতাধীন হিসেবে বিবেচিত হবেন না।

তিন কার্যদিবসের মধ্যে ক্যাম্পেইনের শর্ত পূরণ করার পরেও বোনাস না পেলে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সহায়তা পেতে ‘নগদ’ হটলাইন – ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ এ যোগাযোগ করা যাবে।

ক্যাম্পেইনটির শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন বা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত। একই সঙ্গে ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনতে অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ‘কার্ড টু নগদ’ তারপর ভিসা অপশন নির্বাচন করতে হবে। পরবর্তীতে ১১ ডিজিটের ‘নগদ’ অ্যাকাউন্ট (মোবাইল) নম্বরটি দেওয়ার পর কার্ডের অন্য তথ্য সংযুক্ত করতে হবে। এরপর টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও ‘নগদ’ পিন নম্বর দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

একইভাবে কার্ড থেকে টাকা আনার সুবিধা নিতে চাইলে গ্রাহক এক বা একাধিক ভিসা কার্ডের তথ্য ‘নগদ’ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ভিসা কার্ডের এই বোনাস অফার ছাড়া মাস্টারকার্ড থেকে ৫০০ টাকার বেশি অ্যাড মানি করলে ২৫ টাকা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি