শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

বাংলা অক্ষর শনাক্তকরণ বিষয়ক যৌথ গবেষণা ও উন্নয়ন ল্যাব স্থাপন

টেকভিশন ডেস্ক:  গত ১০ সেপ্টম্বর ২০২০ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা ভাষা প্রক্রিয়াকরণে কম্পিউটার ভিত্তিক বাংলা অক্ষর শনাক্তকরণ প্রকল্প “অপূর্ব-ডি.আই.ইউ গবেষণা ও উন্নয়ন ল্যাব উদ্বোধন” করা হয়।

অপূর্বর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডি.আই.ইউ) এর সমন্বয়ে এই গবেষণা ও উন্নয়ন ল্যাব স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে তিনজন শিক্ষক এবং তিনজন গবেষণা সহযোগী এই প্রকল্পের কাজে যুক্ত হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকে শুরু করে এই ল্যাবটির অধীনে, অসংখ্য ব্যবহারকারী নিজস্ব প্রয়াসে বাংলা অক্ষরকে কম্পিউটারের ভিত্তিতে সঠিকভাবে নিরূপণ করার কাজটি সরাসরি বিভিন্ন মাধ্যম হতে সংগৃহীত ছবি থেকে (প্রায় ৮.৪ মিলিয়ন) সমৃদ্ধকরণে বাংলা মুদ্রিত অক্ষর শনাক্তকরণ করা হবে যা ল্যাবের নিজস্ব তৈরিকৃত ওসিআর এর মাধ্যমে সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে বাংলা ভাষার কম্পিউটারাইজেশনের জন্য এই প্রথম আমরা একটি প্রত্যাশিত প্রকল্প চালু হল।

অপূর্ব একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গেমটির নাম “সুবর্ণচয়ন”গুগল প্লে স্টোর প্রকাশিত হয়েছে (https://play.google.com/store/apps/details?id=com.gamifications.gamify) যার মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটার ভিত্তিক অক্ষর শনাক্তকরণ করতে পারবে। আমরা প্রত্যাশা করছি প্রায় এক হাজার ডি.আই.ইউ শিক্ষার্থী এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবে এবং এই সংকলনটি গৌরবমন্ডিত পর্যায়ে পৌঁছবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা ভাষা প্রক্রিয়াকরণে কম্পিউটার ভিত্তিক বাংলা অক্ষর শনাক্তকরণ প্রকল্প “অপূর্ব-ডি.আই.ইউ গবেষণা ও উন্নয়ন ল্যাব উদ্বোধন” অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ব্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ কায়কোবাদ। সম্মানিত অতিথি ড্যাফোডিল ইন্টারন্যাশণাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ লুৎফর রহমান, উপ-উপাচার্য ডঃ এস.এম.মাহবুব উল হক মজুমদার ও প্রধান বক্ত্য হিসেবে উপস্থিত ছিলেন অপূর্ব টেকনোলজিস এর প্রষ্ঠিাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ ফুয়াদ রহমান।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি