রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

 ভারতের ইডির বিরুদ্ধে ভিভোর মামলা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি, অপো এবং ভিভোর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগ এনে একাধিকবার ভারত সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এবার উল্টো পথে হাঁটল ভিভো। অনিয়মের অভিযোগ চ্যালেঞ্জ করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে ভিভো।

সম্প্রতি আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ভিভোর কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে ভারতের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ভিভোর পক্ষ থেকে মামলা করা হয়েছে দিল্লি হাইকোর্টে।

গত মঙ্গলবার ভারতজুড়ে চীনা ফোন প্রস্তুতকারক সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। একইদিন আরেক চীনা ফোন কোম্পানি শাওমির একাধিক ঠিকানাতেও হানা দিয়েছিল। এ সময় বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার পাশপাশি একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ভারতে দায়িত্বরত ভিভোর দুই পরিচালক জেংশেনোউ ও জাং শি এরইমধ্যে ভারত ছেড়েছেন।

সম্প্রতি চীনা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে ভারত সরকার। বেশ কয়েক মাস আগে বেআইনি বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগে শাওমির ৫ হাজার ৫৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি