মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
26 C
Dhaka

ঈদে লক্ষ টাকার পুরস্কার দিচ্ছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক : আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ অফার ঘোষণা করেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভো ব্র্যান্ডের বাছাইকৃত ৬টি স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে এই চমৎকার অফারটি প্রযোজ্য।

২০ এপ্রিল (বুধবার) এই ঘোষণা আসে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে; আর অফারটি চলবে আগামী ৩ মে পর্যন্ত।

ভিভো’র ঘোষণা অনুযায়ী; ভিভো এক্স৭০প্রো, ভি২৩, ভি২৩ই, ওয়াই৩৩এস, ওয়াই২১টি এবং ওয়াই২১; স্মার্টফোনগুলোর যেকোনোটি কিনলেই ক্রেতারা এই ঈদ অফারে অংশ নিতে পারবেন।

অফারটিতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ১০টি চোখ ধাঁধানো পুরস্কার। পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, কুকার, ইলেকট্রিক আয়রন, রাইস কুকার, জুসার ও মাল্টি প্লাগ।

দ্বিতীয় পুরস্কার বিজয়ী, একটি স্মার্টফোন কিনে আরেকটি স্মার্টফোন বিনামূল্যে পাবেন। অর্থাৎ, কেউ যদি ভি২৩ ৫জি কিনে দ্বিতীয় পুরস্কার পান, তাহলে তাঁকে বিনামূল্যে আরেকটি ভি২৩ ৫জি দেবে ভিভো।

এদিকে, তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ‘ভিভো লাকি গিফট’। লাকি গিফটগুলোর মধ্যে রয়েছে স্পিকার, ভিভো ব্যাকপ্যাক, ভিভো ছাতা এবং টি-শার্ট। ভিন্ন ভিন্ন স্মার্টফোনের জন্য ভিন্ন ভিন্ন লাকি গিফট পাচ্ছেন গ্রাহকরা।

ভিভো’র অনুমোদিত যেকোনো আউটলেট এবং ভিভো ই-স্টোর; দু’জায়গা থেকেই স্মার্টফোন কিনে তাৎক্ষণিকভাবে এই অফারে অংশ নেয়া যাবে।

অফারটি সম্পর্কে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘বাংলাদেশের স্মার্টফোন বাজারে উৎসব-উদযাপন খুব বেশি প্রভাব ফেলে। যেমন ঈদ এলে আমাদের স্মার্টফোনের বিক্রি বেড়ে যায়। ভিভো’রও চেষ্টা থাকে বাংলাদেশের সব উৎসবে গ্রাহকদের পাশে থাকার। তাই প্রতি বছরই ভিভো চেষ্টা করে ঈদে গ্রাহকদের ভালো কিছু উপহার দিতে। এ বছরও ভিভো’র পক্ষ থেকে চমৎকার কিছু উপহার রয়েছে সম্মানিত গ্রাহকদেও জন্যে; যা গ্রাহকরা অত্যন্ত পছন্দ করবে বলে আমাদের প্রত্যাশা।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি