রবিবার, মে ৩১, ২০২৬
28 C
Dhaka

ভিভোর ঈদ অফারে লাখ টাকা ক্যাশব্যাক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ঈদের বাকি মাত্র কয়েকদিন। ঈদের খুশিতে দ্বিগুণ করতে র‍্যাফেল ড্র নিয়ে হাজির হলো ভিভো। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর যেকোনো স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন এক লাখ টাকা ক্যাশ ব্যাক। ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

র‍্যাফেল ড্র এর প্রথম পুরষ্কার হিসেবে থাকছে এক লাখ টাকা ক্যাশ ব্যাক, দ্বিতীয় পুরষ্কার হিসেবে থাকছে ভিভো ওয়াই৩৬, তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে দারুণ স্টাইলিশ ব্যাগ। এছাড়া চতুর্থ পুরষ্কার হিসেবে থাকছে ভিভোর কুল মগ এবং পঞ্চম পুরষ্কার হিসেবে থাকছে ডেটা অফার।

র‍্যাফেল ড্র তে অংশগ্রহণ করতে ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম থেকে সংগ্রহ করতে পারেন ভিভোর স্মার্টফোন। চাইলে ভিভোর ওয়াই সিরিজের সর্বশেষ স্মার্টফোন ভিভো ওয়াই৩৬ কে ও রাখতে পারেন এই তালিকায়। আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত ব্যবহার অভিজ্ঞতা নিয়ে হাজির ভিভো ওয়াই৩৬।

ভাইব্রেন্ট গ্লোড এবং মিটিওর ব্ল্যাক রঙের ভিভো ওয়াই৩৬ এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল গ্রিপ গ্লাস। দৃষ্টিনন্দন ডিজাইনের সুরক্ষায় ব্যবহৃত হয়েছে ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি। যা অন্য যেকোনো স্মার্টফোনের তুলনায় দেখতে বেশ নজরকাড়া। প্রিমিয়াম লুকের ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনের ব্যবহার করা হয়েছে সুপার পাওয়ার প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ে ফানটাচ ওএস ১৩। রয়েছে ৮ জিবি র‍্যাম, আরো অতিরিক্ত ৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ। ভালো মানের প্রসেসর এবং সুবিশাল স্টোরেজ স্মার্টফোনটির মাল্টিটাস্কিং এর ক্ষমতায় যুক্ত করেছে নতুন মাত্রা।

দুর্দান্ত ভিভো ওয়াই৩৬ এর কল্যাণে অবসান হয়েছে অ্যাপ পরিবর্তনে দীর্ঘ অপেক্ষার। এখন এক ট্যাপেই ওপেন করা যাবে যেকোনো অ্যাপ। সংরক্ষণ করা যাবে সকল অ্যাপ ডেটা। একসাথে ২৭ টির ও বেশি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে। দ্রুততম সময়ে অ্যাপ পরিবর্তন করে সময় ও শ্রম বাঁচাবে ভিভো ওয়াই৩৬।

পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি ও ৪৪ ওয়াটের সুপার ফ্লাশচার্জার স্মার্টফোনটির নিরাপদ চার্জিং নিশ্চিত করে শতভাগ। উন্নত প্রযুক্তির কল্যাণে দীর্ঘক্ষণ ব্যবহারেরও বেশি গরম হয়ে স্মার্টফোন নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই গেইমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং হবে বাঁধাহীন।

ভিভো ওয়াই৩৬ এ থাকছে ফটোপ্রেমীদের জন্য বিশেষ চমক। ৫০ এমপি রিয়ার ক্যামেরা এবং ২ এমপি বোকেহ এর পাশাপাশি এই স্মার্টফোনে রয়েছে ডাবল এক্সপোজার মোড। অনেকগুলো ছবিকে একসাথে কম্পোজ করে এস্থেটিক রূপ পেতে এই মোড একাই একশ। পাশাপাশি ক্যামেরার লেন্সের অ্যাপারচার ভালো হওয়ায় ভিডিও করার মাঝেই দুর্দান্ত ছবি তুলবে স্মার্টফোনটি। ভিভো যেকোনো অথোরাইজড শো-রুম এবং ই-স্টোর থেকে ২৬,৯৯৯ টাকায় সংগ্রহ করতে পারবেন ভিভো ওয়াই৩৬।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি