বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28 C
Dhaka

ভাঁজযোগ্য ফোন আসছে ওয়ানপ্লাসের

টেকভিশন২৪ ডেস্ক: ফোল্ডেবল ডিভাইস বাজারজাতের দিক থেকে স্যামসাং, শাওমি, গুগল, মটোরোলাসহ বিভিন্ন কোম্পানি এরই মধ্যে এগিয়ে। এবার এ খাতে প্রবেশ করতে যাচ্ছে ওয়ানপ্লাস। প্রতিনিয়ত এ কোম্পানির সেলফোনের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। সেটি ধরে রাখতে নতুন এ সংযোজনে কাজ করছে কোম্পানিটি।
ফ্যাশনেবল এ সেলফোনের শখ কম বেশি সবারই আছে। চীনা সংস্থা ওয়ানপ্লাস এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার আরো চমক নিয়ে আসছে সংস্থাটি। আগামী মাসেই তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ানপ্লাসের ফোল্ডিং ফোনে একটি নোটবুকের মতো ফর্ম ফ্যাক্টর থাকবে বলে আশা করা হচ্ছে, যা অনেকটাই গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গুগল পিক্সেল ফোল্ডের মতো। ওয়ানপ্লাস ভি ফোল্ডে ১২০ হার্টজের রিফ্রেশ রেট, একটি ৬ দশমিক ৩ ইঞ্চির অ্যামোলেড ফুলএইচডিপ্লাস কভার ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

১৬ জিবি র‍্যামের সঙ্গে এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর ও একটি ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ডিভাইসটিতে সেলফি ও ভিডিও কলের জন্য একটি ২০ মেগাপিক্সেলে ও একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। ব্যাটারি ব্যাকআপের জন্য ৪ হাজার ৮০৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসহ বাজারে আসতে পারে। এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সুবিধাও থাকতে পারে বলে জানা গেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি