বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: চলতি মাসেই বাজারে বৈদ্যুতিক গাড়ি (ইভি) সরবরাহ শুরু করতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। দেশটির পঞ্চম বৃহত্তম মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি আগেই ঘোষণা দিয়েছিল তারা শিগগির বৈদ্যুতিক গাড়ি আনছে। তবে এর দাম এখনো জানানো হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আগামী ২৮ মার্চ গাড়ির দাম জানিয়ে দেওয়া হবে। এর আগে চীনের ২৯টি শহরের ৫৯ স্টোরে দেওয়া যাবে অর্ডার। এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন টেসলার গাড়ির দাম নিয়ে চীনে আলোচনা সমালোচনা চলছে।

এর আগেই অবশ্য গত বছর নতুন গাড়ি স্পিড আল্ট্রা সেভেনের (এসইউ৭) মডেল উন্মোচন করে শাওমি। ওই সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেই জুন বলেন, বিশ্বের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা পাঁচে থাকতে চায় তারা।

আগামী ১০ বছরের পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছে শাওমি। গাড়ি ব্যবসায় এই ১০ বছরের জন্য ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে শাওমি।

নতুন গাড়ি স্পিড আল্ট্রা সেভেনে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে, যেটি টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি স্পিড দিতে পারবে। এ ছাড়া শাওমির মোবাইল ব্যবহারকারীরাও এই গাড়িতে বিশেষ সুবিধা পাবেন। আরও এমন কিছু প্রযুক্তি যুক্ত থাকবে, যা চীনে আগে কখনো দেখা যায়নি।

স্পিড আল্ট্রা সেভেন বানানোর কাজে যুক্ত রয়েছে বিএআইসি নামের প্রতিষ্ঠান। তারা বছরে ২ লাখ গাড়ি বানাতে সক্ষম।

এর আগে চীনে গাড়ির দাম কমায় নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। আর মঙ্গলবারের ঘোষণার পর হংকংয়ের শেয়ারবাজারে শাওমির শেয়ার বেড়ে গেছে ১০ শতাংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি