বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28 C
Dhaka

বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে ভূমি মন্ত্রণালয়

টেকভিশন২৪ ডেস্ক: ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন ভূমির বৈচিত্রতা অসম। বিভিন্ন ধরণের কাগজপত্র এবং দলিলাদি নিয়ে কাজ করতে হয় ভূমি ব্যবস্থাপনায়, যা একটি চ্যালেঞ্জ। ভূমি মন্ত্রণালয় এই বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে।  

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ এর আয়োজনে ‘ল্যান্ড অটোমেশন ইউজিং ব্লকচেইন’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এই কথা বলেন। ভূমি সচিব সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে সেমিনারে ভার্চুয়ালি যোগ দেন। 

সচিব এই সময় আরও বলেন, আমরা মনে করি যেখানে চ্যালেঞ্জ, সেখানে সুযোগ সৃস্টি হয়, সেখানেই উদ্ভাবনের সুযোগ থাকে, সেখানেই এগিয়ে যাওয়ার পথ থাকে। 

খলিলুর রহমান বলেন, ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমের শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করে এই ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এই ব্যবস্থা আরও সুরক্ষিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ করার জন্য ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের কোন পর্যায়ে এবং কোন ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা যায় তার সক্ষমতা যাচাই করা হবে। এই সময় সচিব উল্লেখ করেন যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইতোমধ্যে বেশ কয়েকবার ভূমি ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার কথা বলেছেন।

ভূমি সচিব তার বক্তব্যে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩-এ অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. মোজাফফর আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনির সহ ভূমি মন্ত্রণালয় ও ভূমিসেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ। সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি ব্লক চেইন ডেভেলপার প্রকৌশলী তাহলিল।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি