শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ রবিবার; গোল্ড স্পন্সর দারাজ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি সেক্টরে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড বেসিস আইসিটি অ্যাওয়ার্ড। এবছর বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আগামী রবিবার অনুষ্ঠিত হবে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও দারাজ বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বেসিসের পক্ষে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মোস্তাহিদল হক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

দারাজ এবছর বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ এর গোল্ড স্পন্সর হিসেবে থাকবে। বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ আগামী রবিবার আরটিভিতে বিকেল ৪ টায় প্রচারিত হবে।

বেসিসের সেক্রেটারি, হাশিম আহমেদ টেকভিশন২৪ কে বলেন, এবারের আইসিটি অ্যাওয়ার্ড প্রোগ্রামটি ফিজিক্যাল ভার্চুয়াল ও ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, তথ্যপ্রযুক্তি খাতের দেশসেরা উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে তাদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে আমরা বেসিস আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করি। এবছর দারাজ বাংলাদেশ লিমিটেডকে আমাদের সাথে পেয়ে বেসিসের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি