শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

বেসিসের উন্নয়নে সমৃদ্ধির পথে সকলে একসাথে এগিয়ে যাবঃ মনজুরুল হক

টেকভিশন২৪ ডেস্ক : এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন। এ ধারাবাহিকতা বজায় রেখে আরও সামনের দিকে এগোতে প্রয়োজন যথাযথ উদ্যোগ, পদক্ষেপ ও পরিকল্পনা। আরও প্রয়োজন সহযোগিতা ও দক্ষ মানবসম্পদের উন্নয়ন। দেশে তথ্যপ্রযুক্তিখাতে দীর্ঘদিন সুনামের সংগে কাজ করে যাচ্ছেন মাইহেলথবিডি ডটকম এবং মাইসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুল হক। দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে ও দক্ষ মানবসম্পদ তৈরিতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশানসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। তাঁর লক্ষ্য ও পরিকল্পনা রয়েছে দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে সকলকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়া।

মনজুরুল  হক বলেন, একতাবদ্ধ হয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে চাই। এজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস এর ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে  এসেছি । এফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে (MID : AF-18-01-611) ‘সিনার্জি স্কোয়াড’ থেকে নির্বাচনে অংশ নিচ্ছি।

‘সবকিছুর কেন্দ্রে সদস্যরা, একসাথে গর্জাবো আমরা’ এই প্রত্যয় নিয়ে দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব প্রদানের পথ সুগম করার প্রত্যয়ে একতাবদ্ধ ‘সিনার্জি স্কোয়াড’।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) নির্বাহী কমিটির ২০২২-২০২৩ নির্বাচন হবে ২৬ ডিসেম্বর। ২ বছর মেয়াদে ১১টি পদের জন্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনজুরুল হক সম্পর্কেঃ

মোঃ মনজুরুল হক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সম্পন্ন করে ২০০৩ সালে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর শুরুটা হয় একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করার মাধ্যমে, কাজ করেন সফটওয়্যার ডেভেলপার ট্রেইনার হিসেবেও।

২০০৯ সালে মনজুরুল হক নিজের সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম মাইসফট লিমিটেডের যাত্রা শুরু করেন।তাঁর কঠোর পরিশ্রমের ফসল হিসেবে মাইসফট লিমিটেড বিগত একযুগে সারা দেশে প্রায় দুই শতাধিক হাসপাতালকে সফলভাবে অটোমেশনের আওতাভুক্ত করতে সক্ষম হয়েছে। দীর্ঘ এ সময়ে সেবার স্বীকৃতি হিসেবে মিলে দেশি-বিদেশি নানা পুরস্কার-সম্মাননা।

মোঃ মনজুরুল সবসময়ই চেয়েছেন প্রযুক্তিকে স্বাস্থ্যসেবা খাতের একটি সম্পদ হিসেবে তৈরি করতে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা খাতে তাঁর অন্যতম উদ্যোগ মাইহেলথবিডি ডটকম যার প্রধান উদ্দেশ্য হোল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এই ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এখন দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরাও খুব সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারছেন।

বেসিসের উন্নয়নে সমৃদ্ধির পথে সকলে একসাথে এগিয়ে যাবার লক্ষ্যে এবারের বেসিস নির্বাহী কমিটির ২০২২-২০২৩ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি