বুধবার, জুলাই ২৯, ২০২৬
31.4 C
Dhaka

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ‘হাতে-হাত’ অ্যাপটি ভূমিকা রাখবে-স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই। ডিজিটাল প্লাটফর্ম নারী সম্প্রদায়সহ সকল স্টেকহোল্ডারদের একটি প্লাটফর্মে যুক্ত করতে পারে। এক্ষেত্রে, ‘হাতে-হাত’ এপের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে। অ্যাপটি সকলকে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত করবে। ডিজিটাল মডেলটি অন্যান্য অ্যাপটি উন্নয়নে পাইওনিয়ার মডেল হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্পীকার। 
 
স্পীকার  ১৯/১২/২০২১ ইং রবিবার এসবিকে ফাউন্ডেশনের উদ্যোগে ‘হাতে-হাত’ ডিজিটাল অ্যাপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় স্পীকার অ্যাপটির শুভ উদ্বোধন করেন। স্পীকার বলেন, উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। কোভিডকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। চিকিৎসা, অফিস-আদালত, বিচার প্রক্রিয়া, পড়াশোনা, ই-কমার্সসহ সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে চালু রাখা সম্ভব হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রণোদনা ও অন্যান্য ফান্ড ট্রান্সফার সহজ হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অর্থসমূহ নাগরিকদের কাছে সহজেই ডিজিটাইজ পদ্ধতিতে চলে যাচ্ছে। ডিজিটাল সুবিধার আওতায় বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা আজ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
 
এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবিরের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল কোর্টনে রাত্রে বক্তব্য রাখেন। এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইসর আনির চৌধুরী অনুষ্ঠানে গেস্ট স্পিকারের বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে কীনোট বক্তব্য রাখেন টিএমসিডি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের পরিচালক জিয়াওলান ফু। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। -আফরোজা সুলতানা
 
 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি