রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
17 C
Dhaka

বিসিএস এর ওয়ারেন্টি নীতিমালা চূড়ান্ত: জাতীয় ভোক্তা অধিকারের কাছে হস্তান্তর

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষার্থে ২০১৮ সালে ওয়ারেন্টি নীতিমালা প্রণয়ন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। যুগের সাথে তাল মিলিয়ে চলতি বছরে বিসিএস এই নীতিমালা হালনাগাদ করার কাজ সম্পন্ন করেছে।

২৩ অক্টোবর রবিবার ওয়ারেন্টি নীতিমালা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানের কাছে হস্তান্তর করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার। এসময় বিসিএস সহ সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাসানুজ্জামান এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মত বিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বিসিএস বরাবরের মতো প্রযুক্তিপণ্যের ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করে আসছে। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ওয়ারেন্টি  এবং এমআরপি নীতিমালা ‍দুই পক্ষের জন্যই উপকারী। এতে ভোক্তার অধিকারের সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীরাও উপকৃত হবে।

বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, ওয়ারেন্টি নীতিমালার পাশাপাশি আমরা এমআরপি নীতিমালা চূড়ান্তকরণের কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। সকল প্রযুক্তিপণ্যে এমআরপি স্টিকার সংযুক্ত করার জন্য বিসিএস প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে যাচ্ছে। শিগগিরই আমরা এমআরপি স্টিকার সংযুক্ত করার জন্য দেশব্যাপী প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা করবো।

প্রসঙ্গত, প্রযুক্তি পণ্য আমদানি, বিপণন এবং গ্রাহকদের সন্তুষ্টির কথা মাথায় রেখে ওয়ারেন্টি ও এমআরপি নীতিমালা প্রণয়ন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি