শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

বিশ্বের প্রথম থ্রিডি প্রযুক্তির মসজিদ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড প্রযুক্তির তৈরি মসজিদ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সৌদি আরবের জেদ্দার আল-জাওহারা শহরে অবস্থিত মসজিদটি চালু করা হয়।

মসজিদটির নাম আবদুল আজিজ আবদুল্লাহ শরবতলি। এটির নির্মাণকাজ ছয় মাস আগে শুরু হয়েছিল। মূলত মরহুম স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে স্ত্রী ওয়াজনাত মোহাম্মদ আবদুল ওয়াহেদের পক্ষ থেকে মসজিদটি তৈরি করা হয়েছে।

৫৬০০ বর্গমিটার আয়োতনের এ মসজিদে একসাথে কয়েক শ’ লোক নামাজ পড়তে পারবেন। ফুরসান রিয়েল এস্টেটের তত্ত্বাবধানে চীনের বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান গুয়ানলি ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তিনির্ভর এ নির্মাণকাজ সম্পন্ন করে।

ওয়াজনাত বলেন, ‘স্থানীয় ঐতিহ্য ও প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে সমন্বয় করে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদটি নির্মাণ করা হয়েছে। যেন সৌদি আরবে এ ধরনের প্রযুক্তি শুরুর যাত্রায় আমরাও অংশীদার হতে পারি। মূলত আমার প্রিয় মরহুম স্বামীর আত্মার শান্তি কামনায় তা তৈরি করা হয়েছে।’

মসজিদের নকশা প্রসঙ্গে তিনি বলেন, ‘মসজিদটির নকশার ধারণা মুসল্লিদের আতিথেয়তার মাধ্যমে প্রশান্তিবোধ তৈরির ভাবনা থেকে নেয়া হয়েছে। প্রাকৃতিক আলোর ওপর ভিত্তি করে মসজিদের প্রবেশদ্বার, গেটের নকশা করা হয়। মসজিদের মিনারগুলো অনন্য বৈচিত্র্য এনে দিয়েছে। আর মসজিদের বাইরের খোলা প্রাঙ্গণের নকশার ধারণা পবিত্র কাবাঘরের পাশে হাজরে ইসমাইল থেকে নেয়া হয়েছে। এখানে জুমা, রমজানের তারাবি ও দুই ঈদের নামাজ পড়তে পারবেন মুসল্লিরা।’

এর আগে গত বছর দুবাইয়ের ইসলামবিষয়ক বিভাগ (আইএসিএডি) থ্রিডি প্রিন্টেড মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছিল। আমিরাতের পুরনো শহর বুর দুবাইয়ে নির্মিত মসজিদটির নির্মাণকাজ আগামী বছরের মার্চে শেষ হবে বলে জানানো হয়। ১৮৫ বর্গমিটার আয়োতনের এ মসজিদে ছয় শ’র বেশি মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন।

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি হলো, ডিজিটাল নিয়ন্ত্রিত মেশিনের মাধ্যমে কাঁচামাল ও অন্যান্য শিল্পের সংমিশ্রণে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়া ভবনের অবকাঠামো তৈরি করা। ভবন নির্মাণ প্রকৌশলের ক্ষেত্রে এ প্রযুক্তি খুবই পরিবেশবান্ধব ও নির্মাণসামগ্রীর বর্জ্য কমাতে সহায়ক। তবে সাধারণ খরচের চেয়ে এতে অনেক বেশি খরচ হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি