মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন শ্যাম সুন্দর সিকদার

টেকভিশন২৪ ডেস্ক: অষ্টম ব্যক্তি হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন শ্যাম সুন্দর সিকদার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেয়া হয়।

গত ৪ ডিসেম্বর অবসরে যাওয়া বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন তিনি। নিয়োগ নিশ্চিত হওয়ার পর আজ শেষ বিকেলে তিনি বিটিআরসি-তে অফিস করবেন বলে বিটিআরসি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছরের শুরুতেই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন শ্যাম সুন্দর শিকদার।  এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারে সরকারি চাকুরিতে যোগদান কারী এই কর্মকর্তা।

শ্যাম সুন্দর সিকদার তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার পূর্ব-মাদারীপুরের নড়িয়া থানার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি শরিয়তপুর জেলার অন্তর্গত। তার পিতার নাম-গিরেদ্র মোহন সিকদার, মাতার নাম-কৃষ্ণদাসী সিকদার। ৭ ভাই বোনদের মধ্যে তিনি ৩য়। মাটি-জল, খাল-নদী এবং শস্য-শ্যামল প্রকৃতি দেখে দেখে গ্রামীণ পরিবেশে তাঁর কৈশোর কেটেছে।

নিজগ্রাম দক্ষিণ লোনসিং প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম পাঠ শুরু। পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলে অধ্যয়ন। এরপর নড়িয়া বিহারী লাল হাই স্কুলে কিছুকাল মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে পরবর্তী সময়ে ফেনী মডেল হাইস্কুলে ভর্তি হন। ১৯৭৫ সালে ঐ স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করে ফেনী কলেজে ভর্তি হন এবং ১৯৭৭ সালে একই কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং ১৯৭৯ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন এবং ১৯৮১ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে নর্দান বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এমবিএ ডিগ্রি প্রাপ্ত হন।

শিক্ষাকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগদান তিনি। ১৯৮৪ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করে মাঠ পর্যায়ে এবং সরকারের গুরূত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তথ্যসূত্র: বিজিবাংলা

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি