মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

ইনফিনিক্স হট ১০ প্রি-অর্ডার শুরু

টেকভিশন২৪ ডেস্ক: অভিনব ডিজাইনের জন্য তরুণ প্রজন্মের পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের সবচেয়ে বেশি বিক্রিত হট সিরিজের নতুন এক সংস্করণ ইনফিনিক্স হট ১০ নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
বিশাল ৫২০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৭০ গেমিং প্রসেসর এবং ইনফিনিটি ও ডিসপ্লের স্মার্টফোন হট ১০ আকর্ষণীয় ওবিসিডিয়ান ব্ল্যাক, অ্যাম্বার রেড, ওশান ওয়েভ এবং মুনলাইট জাদ রঙে পাওয়া যাবে। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশে ১৪ ডিসেম্বর ২০২০ থেকে মাত্র ১২,৯৯০ টাকায় প্রি-বুকিংয়ের মাধ্যমে অর্ডার করা যাবে।

জনপ্রিয় হট ৯ প্লে এর উত্তরসূরি, ইনফিনিক্স হট ১০ স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেটের সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের রয়েছে যার এক্সটারনাল মেমরি ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে ৩৮ দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ এবং ৩৬ ঘণ্টা টকটাইম সুবিধা দিতে ৫২০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে। পাওয়ার হাউস হিসেবে আসা এ ডিভাইসটির ৬.৭৮ ইঞ্চির এইচডি + প্লাস ইনফিনিটি ও ডিসপ্লেটিতে ৭২০x১৬৪০ পিক্সেল সুবিধা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এ চালিত। ফোনটির পেছনের অংশে কোয়াড-ক্যামেরা সেটআপের রয়েছে। যাতে একটি ১৬ মেগাপিক্সেলের (প্রধান ক্যামেরা), একটি ২ এমপি (ডেপথ সেন্সর), একটি ২ এমপি (ম্যাক্রো লেন্স) এবং কোয়াড রিয়ার ফ্ল্যাশসহ এআই লেন্স রয়েছে। হট ১০ এর সামনের অংশে থাকা ক্যামেরাতে ডুয়েল ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল সুবিধা রয়েছে।

নতুন ডিভাইস নিয়ে আসার ঘোষণার দিতে গিয়ে ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জ্যাকি চেন বলেন, “পাওয়ার গেমারদের প্রয়োজনের কথা চিন্তা করে ইনফিনিক্স হট ১০ এ শক্তিশালী ফিচারস এবং স্বতন্ত্র ডিজাইনে যুক্ত করা হয়েছে। ইনফিনিক্স বিশ্বাস করে তাদের হাই-টেক ডিভাইসগুলো ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে। আমাদের এই যাত্রায় আরো একটি নতুন পালক হিসেবে যুক্ত হওয়া হট ১০ নিয়ে আসতে পেরে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত।”

কমপ্লিট প্যাকেজ এবং উন্নত ফিচারস সহ ইনফিনিক্সের নতুন ডিভাইসটি স্মার্টফোনের পাওয়ার-ইউজারদের সব চাহিদা পূরণ করবে। প্রিমিয়াম বিল্ড, বড় স্ক্রিন, নির্ঝঞ্ঝাট ও দ্রুত গতির অভিজ্ঞতা, দুর্দান্ত গেমিংসহ ইনফিনিক্স হট ১০ স্মার্টফোনটি সত্যিকার অর্থেই এক গতিদানব।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি