শুক্রবার, মে ১, ২০২৬
28 C
Dhaka

বিটিআরসিতে ২ বছর মেয়াদে নতুন চেয়ারম্যান

spot_img

টেকভিশন২৪ রিপোর্ট: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে এ নিয়োগ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭ ও ৯ এর বিধান অনুযায়ী বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। শ্যাম সুন্দর সিকদারের মেয়াদ শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর।

২০২২ সালের ১ নভেম্বর বিটিআরসির নতুন ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে নিয়োগ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তখন মহিউদ্দিন আহমেদ বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মহিউদ্দিন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিও নিয়েছেন তিনি। দীর্ঘদিন বিদেশে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ম অভিজ্ঞতাও রয়েছে তার।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

টেকভিশন২৪ ডেস্ক: চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনিসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি