বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
26 C
Dhaka

বিগডাটা এনালাইটিক্স বিভাগে আইসিটি অ্যাওয়ার্ড চ্যাম্পিয়ন রেডিসন ডিজিটাল

টেকভিশন২৪ ডেস্ক : বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ এর বিগডাটা এনালাইটিক্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে র‌েডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড। চলমান বৈশ্বিক করোনা মহামারীর জন্য এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ ভিন্নভাবে আয়োজন করা হয়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ -এর পুরষ্কার বিতরণী রবিবার বিকেল ৪টায় আরটিভিতে সম্প্রচারিত হয়।

এবারে ৩৬টি ক্যাটাগরিতে ৫৯ জন প্রতিযোগীদের সম্মানিত করার পাশাপাশি বিচারক ও আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের পরিচালকবৃন্দ।

রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড ২০১৮ সালেও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও বাংলাদেশ আইসিটি এক্সপ্রো-২০১৭ ফ্রিল্যান্সারদের জাতীয় সম্মেলনে ১৭টি বিশেষ সম্মাননার মধ্যে সাতটিই পেয়েছিল রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেডের প্রশিক্ষণার্থীরা। রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড দীর্ঘ ১৫ বছর যাবৎ দেশের আইটি, আইটিএস, বিপিএ, টেলিকম, প্রকৌশল ও ম্যানপাওয়ার আউটসোর্সিং সহ বিভিন্ন সেক্টরে কাজ করে আসছে।

রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদানের জন্য বেসিসসহ তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। টেলেএনালিটিক্স ২.০ প্লাটফর্মটি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির ডাটা এনালাইসিসের জন্য ওয়ানস্টপ সল্যুশন। প্রসঙ্গত, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে ১৩১৪টির বেশি প্রকল্প জমা পড়েছিল। এর মধ্যে ৩৬টি ক্যাটাগরিতে ৫৯টি পুরস্কার প্রদান করা হয়।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করা হয় এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করা হয়। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সক্ষমতাকেও তুলে ধরতে সহায়তা করে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি