বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
33.9 C
Dhaka

বিকাশ এ কর্মীদের বেতন-ভাতা দেবে আলফা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে কর্মীদের বেতন, কমিশন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশ এর পে-রোল সল্যুশন ব্যবহার করবে চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সম্প্রতি বিকাশের সাথে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরে আলম ছিদ্দিকী অভি; ডি.এম.এডি (অপারেশন) মোঃ শাহ আলম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ; হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা ও কমিশন গ্রহণ করবেন। এর ফলে একদিকে কর্মীরা যেমন সরাসরি তাদের মোবাইল ফোনে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে প্রতিষ্ঠানের জন্য ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় কর্মীদের সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে, ডিজিটাল পদ্ধতিতে বেতন পরিশোধ আরো জনপ্রিয় হচ্ছে এবং এই মুহূর্তে দেশজুড়ে ১২ শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

শুধু বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের জরুরী সেবার বিল ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, টিকেট কেনাসহ নানান ধরনের সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত প্রায় তিন লাখ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংকের ১৫০০’র বেশি এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন। পাশাপাশি, ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে কর্মীরা তাৎক্ষণিক তাদের বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন। এছাড়া আইডিএলসি ফিন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ঢাকা ব্যাংক-এর মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদী মাসিক সঞ্চয় সেবাও গ্রহণ করতে পারবেন কর্মীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি