শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

বিকাশ-এ ভিসা বা মাস্টারকার্ড সেভ করে অ্যাড মানিতে বোনাস

spot_img

ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মাস্টারকার্ড বা ভিসা-এর নতুন ডেবিট কার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে প্রথমবার ২,৫০০ টাকা অ্যাড মানি করলেই গ্রাহক পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেনে গ্রাহকদের আরো আগ্রহী করে তুলতেই বিকাশ এই অফারটি নিয়ে এসেছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

জরুরি কিংবা দৈনন্দিন লেনদেন- যেকোনো প্রয়োজনেই ঘরে বসে বা সুবিধাজনক স্থান থেকে রাত-দিন ২৪ ঘন্টা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন গ্রাহকরা। তারপর, ক্যাশ আউট থেকে শুরু করে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট দেয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেয়া, বাস-ট্রেন-বিমান-এর টিকেট কাটা, বিভিন্ন ধরনের সরকারি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্স সহ অসংখ্য সেবা নিতে পারছেন গ্রাহক খুব সহজেই।

জরুরি ক্যাশ টাকার প্রয়োজন মেটাতে গ্রাহকের জন্য এখন সবচেয়ে সহজ সমাধান এই কার্ড থেকে বিকাশে টাকা এনে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লাখ ৩০ হাজার এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা। পাশাপাশি, কার্ডটি সেভ করার পর নিয়মিত চলা বিভিন্ন ক্যাম্পেইনের আওতায় অ্যাড মানি করে গ্রাহকরা পেতে পারেন বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাকও।

বিকাশ অ্যাকাউন্টে ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করার তিন কার্যদিবসের মধ্যেই গ্রাহক ক্যাশব্যাক পেয়ে যাবেন। যে সকল গ্রাহক আগে কখনো ভিসা বা মাস্টারকার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে অ্যাড মানি করেননি, শুধুমাত্র তাদের জন্যই অফারটি প্রযোজ্য। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাস নিতে পারবেন। কিভাবে বিকাশ অ্যাকাউন্টে লগইন করে কার্ড সেভ করে অ্যাড মানি করা যায় সে সম্পর্কিত একটি টিউটোরিয়াল দেখে নিতে পারেন এই লিংকে – https://www.facebook.com/reel/870467344299169?fs=e&s=TIeQ9V&mibextid=FBR183

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি